চলতি বছরের এপ্রিল মাস থেকে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (এমআরটিএ লাইন-১) কাজ বন্ধ আছে। উত্তর বাড্ডা, বাড্ডা ও আফতাবনগরে ডিএমপি (ট্রাফিক) বিকল্প সড়ক ব্যবহারের শর্ত দেওয়ায় এই তিন এলাকায় প্রকল্পের ইউটিলিটি স্থানান্তর কাজ স্থবির হয়ে আছে। এর ফলে প্রকল্প বাস্তবায়নে বিলম্বের পাশাপাশি ব্যয় বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।
আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন ঢাকা এমআরটি লাইন-১ প্রকল্পের পরিচালক মো. আবুল কাসেম ভূঁঞা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার ও জাইকার অর্থায়নে প্রায় ৩১ কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্পে ১২টি পাতাল স্টেশন ও ৭টি উড়াল স্টেশন নির্মাণ করা হবে। প্রকল্পের আওতায় বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত পাতাল লাইন এবং নতুনবাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত উড়াল লাইন নির্মাণের কাজ চলছে।
প্রকল্প দপ্তর জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইসিবি ইউটিলিটি স্থানান্তরের দায়িত্বে রয়েছে। বিমানবন্দর, খিলক্ষেত, বিমানবন্দর টার্মিনাল-৩ এবং নদ্দা স্টেশনের কাজ প্রায় সম্পন্ন হলেও উত্তর বাড্ডা, বাড্ডা ও আফতাবনগর স্টেশনে কাজ বন্ধ রয়েছে। ডিএমপি (ট্রাফিক) বিকল্প সড়কের শর্ত দেওয়ায় চলতি বছরের এপ্রিল থেকে এসব এলাকায় স্থানান্তর কাজ শুরু করা সম্ভব হয়নি।
এদিকে ঢাকা ওয়াসার ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট’-এর পাইপলাইন স্থাপন কাজও একই কারণে বন্ধ রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউটিলিটি স্থানান্তরে বিলম্ব হলে মূল ঠিকাদার নিয়োগ এবং দাতা সংস্থা জাইকার অনাপত্তি সনদ পাওয়া কঠিন হবে। এতে শুধু প্রকল্পের মেয়াদই নয়, প্রাইস এস্কেলেশনের কারণে ব্যয়ও বাড়তে পারে।
ফলে প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে ঠিকাদার নিয়োগের আগে ইউটিলিটি স্থানান্তর শেষ করা জরুরি। এ জন্য ডিএমপি, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সব সংস্থার সহযোগিতা প্রয়োজন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

চট্টগ্রামের পটিয়ায় স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় মো. সিরাজুল ইসলাম (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার জিরি ইউনিয়নের দক্ষিণ জিরি এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৯ মিনিট আগে
সুনামগঞ্জের জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ৬০০ মসজিদে বিভিন্ন জাতের বৃক্ষের চারা বিতরণ করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কয়ছর আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা মডেল মসজিদ হলরুমে এ বিতরণ অনুষ্ঠান হয়।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের সালথা উপজেলার বড় বাংরাইল গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ১০টি বসতবাড়ি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের হালিশহরে আন্তজেলা পরিবহনশ্রমিকদের নির্বাচনে ভোট গ্রহণের সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ভোটকেন্দ্রে অব্যবস্থাপনা ও জাল ভোট নিয়ে দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে নগরের হালিশহর ঈদগাহ এলাকার দুলহান কমিউনিটি সেন্টারে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে