
গাজীপুরের শ্রীপুরে ক্যাসিনোর আসরে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে ছয় পুলিশ সদস্য আহত হন। পরে থানা থেকে আরও পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।
গতকাল রোববার রাতে শ্রীপুর পৌরসভার বেতঝুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
আহত পুলিশ সদস্যরা হলেন জয়দেবপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাকিবুল হাসান, এমরান হোসেন, কনস্টেবল ফিরোজ হোসেন, রিয়াদ, আশরাফুল ইসলাম ও আবুল কালাম।
আটক ব্যক্তিরা হলেন মো. মোশাররফ হোসেন (৩১), মো. সেলিম মিয়া (৩২), মো. আবু বক্কর ছিদ্দিক (১৯), মো. নাজমুল হোসেন (২৭), মো. আব্দুর রহমান (৫২), মো. রুবেল মিয়া (৩৪) ও মো. সোহেল রানা (৩৪)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বেতঝুড়ি গ্রামের মোশাররফ হোসেন দীর্ঘদিন ধরে অনলাইনে ও জুয়ার বোর্ডের মাধ্যমে ক্যাসিনো চালিয়ে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর শ্বশুরবাড়িতে অভিযান চালায় জয়দেবপুর থানা-পুলিশ। এ সময় ঘরে তল্লাশি করতে ঢুকলে তাঁদের ঘিরে ফেলেন জুয়াড়িরা। খবর পেয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযুক্ত মোশাররফ হোসেনসহ সাতজনকে আটক করে। ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জাম জব্দ করে পুলিশ।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘অভিযান চালানো স্থানটি দুই থানার সীমান্তে ছিল। জায়গাটা মূলত শ্রীপুর থানার অধীনে। জয়দেবপুর থানা-পুলিশ সেখানে অভিযানে গেলে জুয়াড়িরা তাঁদের অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে সাতজনকে আটক করি এবং পুলিশ সদস্যদের উদ্ধার করা হয়। এ ঘটনায় জয়দেবপুর থানার এসআই তাজুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। আটক ব্যক্তিদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

রাজধানীর গণপরিবহনব্যবস্থায় নতুন মাধ্যম হিসেবে মনোরেল চালুর প্রাথমিক কাজ শুরু করেছে সরকার। এখন কোন কোন রুটে মনোরেল করলে সবচেয়ে বেশি যাত্রীকে সেবা দেওয়া যাবে এবং অর্থনৈতিক ও কারিগরি দিক থেকে প্রকল্পটি বাস্তবসম্মত হবে, তা যাচাই করতে প্রাক্-সম্ভাব্যতা সমীক্ষা করা হবে।
১ ঘণ্টা আগে
হাওরে বোরো ধানের ফলন কমেছে, কমেছে দামও। কিন্তু সবচেয়ে বড় সংকট—ধান কেনার মতো ক্রেতা নেই। উৎপাদন খরচের চেয়ে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন সুনামগঞ্জের কৃষকেরা। সরকার-নির্ধারিত দামে গুদামে ধান বিক্রির জটিলতা আর খোলাবাজারে ক্রেতাসংকটে দেনা-দায় ও সংসারের খরচ মেটাতে ফড়িয়াদের পিছু ছুটছেন তাঁরা।
১ ঘণ্টা আগে
ভবনের মালিক রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। নাম গোধূলি মার্কেট। চারতলা ভবনের প্রতি তলায় আয়তন ২৩ হাজার ৬৪৩ বর্গফুট। এর মধ্যে চারতলায় ৪ হাজার ৫২৪ বর্গফুট দখল করে ফ্ল্যাট বানিয়েছেন রাজশাহীর প্রভাবশালী ব্যবসায়ী শফিকুল আউয়াল খান। শুধু তা-ই নয়, ভবনটির দোতলায় ১৫৭টি দোকানের স্থান দখল করে বানিয়েছেন ফার্নিচ
১ ঘণ্টা আগে
বরিশালের বিভিন্ন সড়ক-ফুটপাত দখল করে ভবন নির্মাণসামগ্রীর ইট, রড, বালু, পাথরের স্তূপ ফেলে রাখা হয়েছে। এতে পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়া ঘটছে দুর্ঘটনাও। রাস্তা ও ফুটপাত থেকে এসব নির্মাণসামগ্রী সরাতে সিটি করপোরেশনের কোন জোরালো তৎপরতা দেখা যায় না।
২ ঘণ্টা আগে