
দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গাজীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, তাঁর স্ত্রী নিগার সুলতানা ঝুমা ও ভাই মোহাম্মদ সাখাওয়াত হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন নিষেধাজ্ঞা জারির এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নিষেধাজ্ঞা দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। তিনি জানান, দুদকের সহকারী পরিচালক মো. সাইদুল ইসলাম তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, সাবেক এই সংসদ সদস্য বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন—এমন অভিযোগ দুদকে অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, সাবেক সংসদ সদস্য এবং তাঁর স্ত্রী ও ভাই যেকোনো সময় দেশ ত্যাগ করতে পারেন। তাঁরা দেশ ত্যাগ করলে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ব্যাহত হতে পারে। এ কারণে তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।

রাজধানীর ধোলাইখালসহ বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে চলমান উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান। তবে অভিযান চালিয়ে এলাকা পরিষ্কার করার পরও পুনরায় দখল হয়ে যাওয়ার প্রবণতা থাকায় এ সমস্যার স্থায়ী সমাধানে জনসচেতনতা ও স্থানীয়দের....
২৯ মিনিট আগে
রাজধানীর শ্যামপুরে একটি স্টিল মিলে বয়লার বিস্ফোরণে আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে দুজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ বুধবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে শ্যামপুরের ঢাকা মেস আরআরএম স্টিল মিলে এই দুর্ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হন অন্তত চারজন। আজ বুধবার (১ এপ্রিল) ভোর থেকে সকাল পর্যন্ত দাউদকান্দি, নিমসার ও চান্দিনা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম রোগের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কুমার বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।
১ ঘণ্টা আগে