
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে কয়েক ঘণ্টার ব্যবধানে চারটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। আহত হন অন্তত চারজন। আজ বুধবার (১ এপ্রিল) ভোর থেকে সকাল পর্যন্ত দাউদকান্দি, নিমসার, চান্দিনা ও চৌদ্দগ্রাম মিঞাবাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
আজ ভোর ৪টার দিকে দাউদকান্দি উপজেলার কানড়া এলাকায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় দুই অটোরিকশাচালক নিহত হন। নিহতরা হলেন উপজেলার সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) এবং মো. নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)। একই ঘটনায় আহত হন নবীর হোসেন (৩৮), কাওসার (৪০), ইসমাইল (৩৭) ও সাগর মিয়া (৩৫)। তাঁদের কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিএনজিচালিত একটি অটোরিকশায় ছয়জন আরোহী বাড়ি ফিরছিলেন। এ সময় মহাসড়কে উল্টো পথে পারাপারের চেষ্টা করলে দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং অন্যরা আহত হন। নিহতদের স্বজনেরা জানান, তাঁরা মতলবের বেলতলী এলাকায় একটি মেলা থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
এর আগে ভোর পৌনে ৪টার দিকে কুমিল্লার নিমসার বাজারসংলগ্ন ইউটার্নে আরেকটি দুর্ঘটনায় দুই যুবক নিহত হন। নিহতরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লালপুর গ্রামের মোহাম্মদ জহিরুল ইসলাম মইন (২৭) এবং মেহেরপুর সদর উপজেলার কেশবপুর গ্রামের মো. সোহেল রানা (৩৫)।
ময়নামতি হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা অভিমুখী লেনে সংঘটিত এ দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে। দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট যানবাহন শনাক্তে কাজ চলছে।
এদিকে আজ সকাল সাড়ে ৯টার দিকে চান্দিনা উপজেলার কাঠের পুল এলাকায় সড়ক পারাপারের সময় লরিচাপায় ইবনে তাইম নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে চান্দিনা পৌরসভার রাড়িরচর এলাকার বাবুল মিয়ার ছেলে এবং বড় গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, কোচিং শেষে বাড়ি ফেরার পথে ইউটার্নে রাস্তা পারাপারের সময় চট্টগ্রামগামী একটি লরি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাইমের মৃত্যু হয়। ঘটনার পর এলাকাবাসী ঘাতক লরিটি আটক করে।
এছাড়া সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম মিঞাবাজার এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় এক কাভার্ডভ্যান চালক নিহত হওয়ার তথ্য দিয়েছে হাইওয়ে পুলিশ। জানা গেছে, ওমর ফারুকের নিজের কাভার্ড ভ্যানটি নষ্ট হয়ে গিয়েছিল। তিনি সড়কে দাঁড়িয়ে অন্য গাড়িগুলোকে সতর্ক করার চেষ্টা করছিলেন। কিন্তু অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে সড়ক থেকে তার লাশ উদ্ধার করে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. ইকবাল বাহার মজুমদার এবং ময়নামতি হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন পৃথকভাবে জানান, দুর্ঘটনাগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সড়ক ও ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বর্ধিতাংশ উচ্ছেদে ডিএমপি ম্যাজিস্ট্রেট ও পুলিশ প্রশাসনের অভিযান চলছে। আজ বুধবার সকালে রাজধানীর নাইটিংগেল (নয়াপল্টন) মোড় থেকে ফকিরাপুল এলাকায় এক অভিযানে ১৩টি মামলায় ৩৫ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (ডিএমপি)...
১৭ মিনিট আগে
পাবনা সাঁথিয়ার আফছার সরদার (৪৫) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১১টার দিকে গৌরিগ্রাম ইউনিয়নে ঘুঘুদহ গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
১ ঘণ্টা আগে
অভিযানের সংবাদ পেয়ে দোকানিরা তড়িঘড়ি করে মালামাল সরাতে শুরু করে। অনেকে তাদের দোকান বন্ধ করে দেয়। এ সময় ফুটপাতে দোকানের মালামাল রাখায় বেশ কয়েকজন দোকান মালিককে জরিমানা করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ধোলাইখালসহ বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে চলমান উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান। তবে অভিযান চালিয়ে এলাকা পরিষ্কার করার পরও পুনরায় দখল হয়ে যাওয়ার প্রবণতা থাকায় এ সমস্যার স্থায়ী সমাধানে জনসচেতনতা ও স্থানীয়দের....
২ ঘণ্টা আগে