শতভাগ নাগরিক সেবা নিশ্চিতকরণ ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা মানববন্ধন করেছেন। আজ মঙ্গলবার অধিদপ্তরের দুই শতাধিক কর্মকর্তা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) সামনে এ মানববন্ধন করেন।
এর আগে প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে অধিদপ্তরের মহাপরিচালকের মাধ্যমে বিভিন্ন দাবি দাওয়া সংবলিত একটি স্মারকলিপি দেওয়া হয়।
কর্মকর্তাদের ১২টি দাবির মধ্যে রয়েছে, কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় চাই; মেধার ভিত্তিতে ব্যাচ ভিত্তিক পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করতে হবে; যে সমস্ত কর্মকর্তা ইতিমধ্যে নির্দিষ্ট গ্রেডে ফিডার পদের মেয়াদ পূর্ণ করেছেন, তাঁদের ভুতাপেক্ষ পদোন্নতির ব্যবস্থা করতে হবে; প্রাণিসম্পদ অধিদপ্তরের যেসব কর্মকর্তা ৩য় গ্রেড প্রাপ্তিতে এক বা একাধিকবার বৈষম্যের শিকার হয়েছেন এবং পরবর্তীতে পদোন্নতি পেয়েছেন/পাননি তাঁদের সবাইকে প্রথম ব্যাচে পদোন্নতিপ্রাপ্তদের সঙ্গে ভুতাপেক্ষভাবে পদোন্নতি কার্যকর করতে হবে; ভেটেরিনারি সার্ভিসকে ইমারজেন্সি সার্ভিস হিসেবে ঘোষণা করা; সব পর্যায়ের পদায়নে জ্যেষ্ঠতা নিশ্চিত করতে হবে, ইত্যাদি।
মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হকে স্মারকলিপি দেওয়ার সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের চিফ সায়েন্টিফিক অফিসার ডা. বয়জার রহমান।
সভা সঞ্চালনা করেন আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ডা. মোহাম্মদ শাহাদত হোসেন। এতে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তারেক, উপপরিচালক (প্রশাসন) ডা. আব্দুল মান্নান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আহসান হাবীব, জেলা প্রানিসম্পদ কর্মকর্তা মো. মফিজুর রহমান প্রমুখ।

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
রাজধানীর তুরাগে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে সাত মাস বয়সী এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৩ মিনিট আগে
প্রস্তাবিত বাজেটে ডিএনসিসি রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ২ হাজার ৫৩১ কোটি ৭২ লাখ টাকা। এ ছাড়াও সরকারি ও বৈদেশিক অনুদান, সম্পদ বিক্রি হতে বাকি টাকা আয় হবে বলে জানিয়েছে ডিএনসিসি। বাজেটে রাজস্ব ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭৭ কোটি টাকা এবং অর্থবছর শেষে সমাপনী স্থিতি থাকবে ৪২৭ কোটি ৫৩ লাখ..
৩২ মিনিট আগে
ঘরভর্তি মেহমানের জন্য রাতের রান্না করছিলেন রোজিনা আক্তার (৩৫)। বাইরে তখন মুষলধারে বৃষ্টি। রান্নাও ছিল শেষ পর্যায়ে। স্বামী মুজিবুর রহমান ঘরে ফিরলেই সবাই খেতে বসবেন। এমন আনন্দঘন প্রস্তুতির মধ্যেই পাহাড় ধসে এসে পড়ে রান্নাঘরে। মাটিচাপা পড়েন গৃহবধূ রোজিনা আক্তার। ঘরের মেহমান, প্রতিবেশী ও ফায়ার সার্ভিস
১ ঘণ্টা আগে