‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’। আজ রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে জীবন উৎসর্গ করেন সালাম, বরকত, রফিক, শফিক, জব্বারসহ আরও অনেকে।
আজ সেই ভাষাশহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। সর্বস্তরের মানুষের শ্রদ্ধার ফুলে ভরে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার।
কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে হাসান রাজার তোলা ছবিতে উঠে এসেছে অমর একুশের বিভিন্ন চিত্র।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত আইন না মেনে কথিত বাংলাদেশিদের যেন পুশব্যাক করতে না পারে, সে জন্য সাতক্ষীরা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
২ ঘণ্টা আগে
বরিশাল নৌবন্দর পরিদর্শন শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ঈদযাত্রায় যাত্রীসেবায় অবহেলা বা নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট নৌযানের সনদ বাতিল করা হবে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
২ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার নাজমুল হাসান মনিকে (২৫) কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২ ঘণ্টা আগে
মাগুরার মহম্মদপুরে বৃষ্টির পানিতে ভরা একটি গভীর গর্তে ডুবে রমিম মৃধা (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর বিকেলে গর্তের পানিতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
২ ঘণ্টা আগে