রাজধানীর ডেমরায় বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বাসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
আজ সোমবার রাত ৮টা ৫০ মিনিটে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার স্টেশনের পাঁচটি ইউনিট। রাত পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস আ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ডেমরার ধার্মিকপাড়া বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ভলভো বাসে আগুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে লন্ডন এক্সপ্রেসের ১২টিসহ মোট ১৪ টি বাসে আগুন লেগেছিল।
তবে কীভানে আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে সেটি জানা যায়নি। এই ঘটনার কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এ বিষয়ে জানতে চাইলে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, ’ধার্মিকপাড়ার এই অংশটুকু যাত্রাবাড়ী থানাধীন। আমরা কিছু বলতে পারছি না।’ যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী বলেন, ‘আমরা আপাতত কিছু বলতে পারছি না। ফায়ার সার্ভিস কিছু জানালে বলতে পারব।’

চট্টগ্রামে কাপড়ের বৃহৎ পাইকারি বাজার টেরিবাজারে অভিযানে গিয়ে ব্যবসায়ীদের বাধার মুখে পড়েছে কোস্ট গার্ড। এ সময় তাদের অবরুদ্ধ করে ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দেন বাজারের দোকানমালিক ও কর্মচারীরা। গতকাল মঙ্গলবার রাতে একটি কাপড়ের শোরুমে অভিযানের সময় এই ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
১০-১২ বছর আগে নির্মিত সেতুটির মাঝখানের অংশ তিন-চার বছর পর থেকে দেবে যেতে শুরু করে। দুই বছর আগে বিষয়টি লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সর্বশেষ গতকাল মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে মালবোঝাই একটি নছিমন সেতুর ওপর উঠলে সেটির মাঝের অংশ ভেঙে পড়ে যায়।
১৭ মিনিট আগে
বগুড়ায় রাসায়নিক ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে জুস উৎপাদন, পণ্যের মোড়কে সিল ও লোগো ব্যবহার এবং অনিবন্ধিত অবস্থায় খাদ্য প্রস্তুত করার অপরাধে ড্রাগন ফুড অ্যান্ড বেভারেজ-এর জুস কারখানায় অভিযান চালিয়ে কারখানার সুপারভাইজার আরিফুর রহমানকে (৩১) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
৩১ মিনিট আগে
গাইবান্ধার ফুলছড়ির তিস্তামুখঘাট থেকে বাহাদুরাবাদঘাট পর্যন্ত সড়কসহ রেলসেতু নির্মাণ এবং বোনারপাড়া থেকে তিস্তামুখঘাট পর্যন্ত রেলপথ সংস্কার ও পুনরায় ট্রেন চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
৩৪ মিনিট আগে