
রাজধানীর তেজগাঁও এলাকার এফডিসি-সংলগ্ন মোল্লাবাড়ি বস্তিতে লাগা আগুনে দুজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছে আরও চার-পাঁচজন। দগ্ধদের মধ্যে নাজমা ও তাঁর দুই বছরের ছেলের অবস্থা আশঙ্কাজনক। এই আগুনে প্রায় ৩০০ ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট অথবা গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধদের মধ্যে নাজমা ও তাঁর দুই বছরের ছেলের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার ভোরে ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘বস্তিতে সাধারণত গ্যাস লিকেজ কিংবা শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়ে থাকে। এই বস্তিতেও একই কারণে আগুন লেগেছে বলে আমাদের প্রাথমিক ধারণা।’
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘আমরা তদন্তের মাধ্যমে জানতে পারব আসলে কী কারণে আগুন লেগেছে। এ ঘটনায় দুজন মারা গেছেন। পরিবারের দাবি অনুযায়ী লাশ শনাক্তকরণের কাজ চলছে।’ এ সময় তিনি জানান, এই অগ্নিকাণ্ডে প্রায় ৩০০ ঘর পুড়ে গেছে। তেজগাঁও রেলগেট-সংলগ্ন বস্তিটি মোল্লাবাড়ি বস্তি নামে পরিচিত। এফডিসির দেয়ালঘেঁষা বস্তিটিতে প্রায় ৪০০ ঘর ছিল।
প্রত্যক্ষদর্শী ইলিয়াস হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এফডিসির দেয়ালের পাশ দিয়ে প্রথম আগুনের সূত্রপাত হয়। রাত ২টা ২০ মিনিটের দিকে আগুন টের পাই। এরপর কোনো রকমে এক কাপড়ে বের হয়ে যাই। ঘরের কোনো কিছুই বের করতে পারিনি।’
তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মাহবুব হোসেন বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত মা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। এ ছাড়া আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বান ইউনিটে ভর্তি করা হয়েছে।’
মুসা নামের কিশোরগঞ্জের এক ব্যক্তি জানান, তিনি এই বস্তিতে ১৭ বছর ধরে ভাড়া থাকেন। স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন তিনি। বাঁশ ও টিন দিয়ে তৈরি ঘরের প্রতিটি কক্ষ তিনি ভাড়া দিতেন ৪০০০ টাকায়। তিনি বলেন, ‘সবাই ঘুমিয়ে ছিলাম। আগুনের কোনো সাড়াশব্দ পাইনি। অগ্নিকাণ্ডের পর এলিভেটেড এক্সপ্রেসের নির্মাণশ্রমিকেরা টিনের ওপর পাথর মেরে সবার ঘুম ভাঙান।’

নাটোরের গুরুদাসপুরে নন্দকুঁজা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় মরদেহের সুরতহাল প্রতিবেদনকে কেন্দ্র করে জনরোষের শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ওয়াপদা বাজারসংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরে সাড়ে ৪ ঘণ্টা যাত্রীদের ভুগিয়ে বাস চলাচল আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়। বাস ও শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বে দুই দিন ধরে বাস চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ মানুষ ভোগান্তির সম্মুখীন হন।
২ ঘণ্টা আগে
জামালপুরে নুশরাত জাহান মিমি হত্যা মামলার প্রধান আসামি কাউসার আহমেদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় শহরের বাগেরহাটা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে
দিনাজপুরের বিরামপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রশিদুল ইসলাম (৩৪) নামের এক চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের বিরামপুর বিজুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে