চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ হত্যা মামলায় অভিনয়শিল্পী খলনায়ক হিসেবে পরিচিত আশরাফুল হক ডনকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাঁকে কারাগারে পাঠানোর এ নির্দেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের রমনা মডেল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম বিষয়টি জানান।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান আদালতে হাজির করে ডনকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, গত ৯ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। সেদিনই আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ১২ আগস্ট আসামির পক্ষে জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করেন আদালত। গত ২৭ আগস্ট আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর ২৯ বছর পর গত বছর আদালত এ ঘটনায় হত্যা মামলা করার নির্দেশ দেন। সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই বাদী হয়ে গত বছরের অক্টোবরে রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করছে সিআইডি।
মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়। অন্য আসামিরা হলেন সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ। মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে। ২৯ সেপ্টেম্বর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য রয়েছে।
তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে বলেছেন, মামলার ঘটনা আলোচিত ও চাঞ্চল্যকর, যেখানে ভিকটিম হলেন জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। ডনকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁর দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এজন্য মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারী নিয়োগের মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় প্র
২ মিনিট আগে
কিশোরগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। শিক্ষার মানোন্নয়নে তিনি শিক্ষার্থী ও শিক্ষকের উপস্থিতি নিশ্চিতসহ একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন।
৫ মিনিট আগে
রাজধানী ঢাকায় ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ আকস্মিক দুর্যোগ মোকাবিলায় ১ লাখ প্রশিক্ষিত শহর প্রতিরক্ষা দল (টিডিপি) স্বেচ্ছাসেবী প্রস্তুত করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ওয়ার্ড, জোন ও থানা এলাকাভিত্তিক এসব স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দিয়ে দুর্যোগের সময় ‘ফার্স্ট রেসপন্ডার’ হিসেবে
১১ মিনিট আগে
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নে নিখোঁজের তিন দিন পর জাবেদা বেগম নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
১৬ মিনিট আগে