রাজধানীর নিউ সুপার মার্কেটে লাগা আগুন ১৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। সকাল থেকেই আগুনে ক্ষতিগ্রস্ত মার্কেট ছাড়া এর আশপাশের সব মার্কেটের দোকান খুলতে শুরু করেছে।
আজ রোববার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ঢাকা নিউ মার্কেট, নিউ সুপার মার্কেট উত্তর, চন্দ্রিমা, ঢাকা ডি ব্লক মার্কেট ও বনলতা কাঁচাবাজার মার্কেটের বিভিন্ন তলায় দোকান খুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা। তবে বিদ্যুৎ না আসায় এখনো সেভাবে ক্রেতা পাচ্ছেন না তাঁরা।
চন্দ্রিমা মার্কেটের কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, সকালেই তাঁরা দোকান খুলেছেন। মার্কেটের জেনারেটর দিয়ে অল্প আলোর ব্যবস্থা করা হয়েছে। তবে বিদ্যুৎ না থাকায় ক্রেতারা ভেতরে প্রবেশ করতে পারছেন না।
অন্যদিকে আগুনে ক্ষতিগ্রস্ত নিউ সুপার মার্কেটে গিয়ে দেখা গেছে প্রতিটি গলিতে জমে থাকা পানি পরিষ্কারে ব্যস্ত ব্যবসায়ীরা। ঈদের আগের দু-এক দিন বসার তোড়জোড় করছেন তাঁরা।
প্রসঙ্গত, গতকাল ঢাকা নিউ সুপার মার্কেটে আগুন লাগার পর থেকে বন্ধ ঘোষণা করা হয় মার্কেটগুলো। আজ থেকে দোকান খোলা শুরু করেছে।

বরিশালে ভূমি অফিসে জেলা প্রশাসনের ঝটিকা পরিদর্শনে দুই কর্মচারীকে অনুপস্থিত পাওয়ায় তাঁদের স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক প্রত্যাহার) করা হয়েছে। সদর উপজেলার আমানতগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীর বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় জেলা প্রশাসন।
৮ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা চালিয়ে ‘ঝটিকা মিছিল’ এবং নাশকতার লক্ষ্যে গভীর রাতে গোপন বৈঠক করার অভিযোগে ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। দুই মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।
১৮ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে অটোরিকশা গ্যারেজে ঢুকে গুলি করে সাগর খান ওরফে ইমরান (৩৮) হত্যা ও তার বন্ধু সাদ্দামকে গুলি করে আহত করার ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত এ আদেশ দেন।
২৪ মিনিট আগে
বরগুনার তালতলীতে আন্দারমানিক নদীর তীরে প্রায় ৩২ ফুট দীর্ঘ একটি মৃত তিমি ভেসে এসেছে। বন বিভাগ তিমিটির নমুনা সংগ্রহ ও মাটিচাপা দেওয়ার উদ্যোগ নিয়েছে। বিশেষজ্ঞের প্রাথমিক ধারণা, এটি বেলিন গোত্রের ব্রাইডস তিমি হতে পারে।
২৬ মিনিট আগে