
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নে ১২ ও ১৬ বছরের দুই শিশুকে মারধরের পর চুরি মামলা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ দুই শিশুকে ১৮ বছর দেখিয়ে আদালতে সোপর্দ করেছে। গ্রেপ্তারের সময় শিশুদের হাতকড়া পরিয়ে থানায় আনা হয়।
জন্মনিবন্ধন সনদ অনুযায়ী দুই শিশুর একজনের বয়স ১২ বছর ১ মাস ১ দিন এবং অন্যজনের ১৬ বছর ১১ মাস ২২ দিন। বাড়ি সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের আগ সাভার গ্রামে।
জন্মনিবন্ধন সনদ অনুযায়ী একজনের জন্মতারিখ ২৬ মে ২০১৩ এবং অন্যজনের ৫ আগস্ট ২০০৮।
এর মধ্যে ২৬ মে ২০১৩ সালে জন্ম নেওয়া শিশুটি বালিয়াটি দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও অন্যজন আব্দুর রহমান উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
একই গ্রামের শফিকুল ইসলাম গত বৃহস্পতিবার সাটুরিয়া থানায় এই দুই শিশুর বিরুদ্ধে চুরির অভিযোগ করেন। এজাহারে শফিকুল ইসলাম দাবি করেছেন, গত বুধবার রাতে তাঁর বাড়ি থেকে একটি ল্যাপটপ, পাঁচটি স্মার্টফোন, ১ লাখ ৮৫ হাজার টাকাসহ আরও বেশ কিছু মালপত্র চুরি হয়ে যায়।
পরদিন সকালে টের পেয়ে এ বিষয়ে আশপাশের লোকজনকে জানান তিনি। এ সময় বেশ কয়েকজন দাবি করেন, ঘটনার রাতে ওই দুই শিশুকে তাঁর বাড়ির আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা গেছে।

এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দুজনকে বাজার থেকে তিনি আটক করেন। জিজ্ঞাসাবাদে স্থানীয় লোকজনের সামনে দুজনই চুরির বিষয়টি স্বীকার করে বলে শফিকুল ইসলাম দাবি করেন। কিন্তু চুরির মাল ফেরত না দেওয়ায় থানায় মামলা করেন।
থানার প্রাথমিক তথ্য বিবরণী থেকে জানা গেছে, দুই শিশুর বিরুদ্ধে সিঁধেল চুরির অভিযোগে মামলা নেওয়া হয়েছে। দুজনের বয়স ১৮ দেখানো হয়েছে এই বিবরণীতে।
এর মধ্যে একজনের বাবা অভিযোগ করেন, চাঁদা না দেওয়ার কারণে শফিকুল ইসলামসহ কয়েকজন মিলে তাঁর ছেলেকে মারধর করে থানায় মিথ্যা মামলা করেছেন। এ ব্যাপারে তিনি সাটুরিয়া থানায় গত শনিবার একটি লিখিত অভিযোগ করেছেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, অভিযোগের ভিত্তিতে আটক দুজনকে ১৮ বছর দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত বিষয়টি বিবেচনা করে তাদের টঙ্গী শিশু-কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় থেকে আনন্দবাজার পর্যন্ত সড়কের চার কিলোমিটার অংশে দুই বছর ধরে খানাখন্দ। পিচ ঢালাই এবং খোয়া উঠে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রতিদিন সীমাহীন দুর্ভোগে পড়েছে এই...
৫ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন উপজেলার বেগম রহিমা ইসলাম কলেজের এডহক কমিটির স্বাক্ষর ও সিল জালিয়াতির মাধ্যমে গভর্নিং বডি গঠনের অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশের তদন্ত ব্যুরো (পিবিআই)। তদন্ত প্রতিবেদনে কলেজের অধ্যক্ষসহ তিনজনের বিরুদ্ধে এই জালিয়াতির আশ্রয় নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
গাইবান্ধায় টানা বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে আমন ধানের বীজতলা। ফলে নতুন করে বীজতলা তৈরির প্রস্তুতি নিচ্ছেন অনেক চাষি। এতে আমন উৎপাদনে বড় ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, গাইবান্ধা সাত উপজেলার ৮১টি ইউনিয়ন ও চারটি পৌরসভা নিয়ে গঠিত। সবকটি উপজেলা নদীবেষ্টিত।
৫ ঘণ্টা আগে
জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। স্বপন দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত ‘স্বপন বাহিনী’র প্রধান হিসেবে বিভিন্ন সন্ত্রাসী ও ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল।
৭ ঘণ্টা আগে