
রাজধানীর ওয়ারী এলাকার র্যানকিন স্ট্রিটের রেস্তোরাঁগুলোতে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ব্যবস্থাপকসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার বিকেল ৩টা ৪৫ মিনিটে ওয়ারী থানা সংলগ্ন রোজ ভ্যালি শপিংমলে এই অভিযান শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত মোট ১৪টি রেস্তোরাঁয় অভিযান চালানো হয়েছে।
ওই ভবনের দোতলার আই লাভ মেজবান, তিন তলার ফুড স্টোভ, অরেঞ্জ ক্যাফে, বার্গারোলজি ও বার্গার এক্সপ্রেসসহ ১০টি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে বেশ কিছু অনিয়ম পেয়েছে পুলিশ।
অভিযানের সময় পুলিশের ওয়ারী ডিভিশনের ডিসি ইকবাল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা রেনকিন স্ট্রিটের ভবনগুলোতে অভিযান পরিচালনা করছি। আবাসিক ভবনে বাণিজ্যিক প্রতিষ্ঠান খুলে বসেছে। সেগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই।’
তিনি আরও বলেন, ‘রেস্টুরেন্টের যেখানে বসে খাচ্ছে তার পাশেই চুলা, গ্যাস সিলিন্ডার রাখা হয়েছে। ভবনের সিঁড়ি ছোট ও সিঁড়ির মুখে বিভিন্ন মালপত্র রেখে জায়গা ছোট করে ফেলা হয়েছে। ফায়ার এক্সিট নেই। তিনটি রেস্তোরাঁ থেকে ম্যানেজারসহ অন্তত ১৬ জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে কিছু গ্যাস সিলিন্ডার।’
র্যানকিন স্ট্রিটের সব ভবনের রেস্তোরাঁগুলোয় অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

দীপু মনির বড় ভাই ও কার্যক্রম নিষিদ্ধ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে তৌফিক নেওয়াজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
৪ মিনিট আগে
বগুড়ার ধুনটে বিয়ের কথা বলে প্রেমিকাকে নিজ বাড়িতে ডেকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সৌদিপ্রবাসী সুমন মিয়ার বিরুদ্ধে। এরপর তিন দিন ধরে ওই বাড়িতেই বিয়ের দাবিতে অবস্থান করছেন প্রেমিকা। রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে...
১৬ মিনিট আগে
সরকারি নির্দেশনা যথাযথভাবে পালনের জন্য মঙ্গলবার চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহাদাত হোসেন মাইকিং করেন। পরে রাত ৮টার পর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ করার জন্য মৌখিকভাবে অনুরোধ জানান।
২১ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে জনশান্তি বিনষ্টের অভিযোগে ১০ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলা সদর ও শশীদল ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় উপজেলা প্রশাসন ও থানা-পুলিশের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়।
২৪ মিনিট আগে