রাজধানীর খিলগাঁওয়ের পশ্চিম নন্দিপাড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জামসহ মো. শুক্কুর আলী (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
পশ্চিম নন্দিপাড়ার কেরফা গলিতে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে শুক্কুর আলীকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র্যাব-৩।
র্যাব-৩ জানায়, গ্রেপ্তারের সময় শুক্কুর আলীকে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি সেট, একটি ব্যাটন, একটি ওয়াকিটকি চার্জার এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র্যাবের দাবি, গ্রেপ্তার শুক্কুর আলীর বিরুদ্ধে খিলগাঁও থানায় একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে।
এ ঘটনায় শুক্কুর আলীর বিরুদ্ধে খিলগাঁও থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।

বৃহত্তর চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোয় প্রতিদিন চিকিৎসাসেবা নিচ্ছে প্রায় ২০ হাজার রোগী। আর গত দুই বছরে সাজিনাজ হাসপাতালে উন্নত চিকিৎসা নিয়েছে অন্তত ১০ হাজার রোগী। পাশাপাশি জাকাত ও মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে প্রায় ১০ হাজার পরিবারকে সহযোগিতা করা হয়েছে।
৩ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়ায় উজানের পাহাড়ি ঢলে তিস্তা সেতুরক্ষা বাঁধে ভাঙন অব্যাহত রয়েছে। বুধবার এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। বিশেষজ্ঞ দলের মতামতের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এলজিইডি। বিকেলে ডালিয়া ও কাউনিয়া পয়েন্টে পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়।
১৯ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দে গাছের চারা ও জৈব সার বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষকদের দাবি, জৈব সারের বস্তায় পলিথিন, ময়লা ও বর্জ্য মেশানো ছিল। অভিযোগের পর ভেজাল সার ফেরত পাঠিয়ে নতুন সার এনে পুনর্বিতরণের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
২৮ মিনিট আগে
চট্টগ্রামে পতেঙ্গায় পাচারকালে এক টন কয়লা ও সাড়ে ৩০০ কেজি সরিষা ও সয়াবিন দানাসহ দুই চোরাকারবারীকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা ৭টার দিকে পতেঙ্গা থানাধীন ১৪ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৩৯ মিনিট আগে