
বাংলা নববর্ষবরণের সব প্রস্তুতি শেষ। তবে অন্যবারের হিসাবে এবার ১৫ মিনিট পিছিয়ে সকাল সোয়া ৯টায় মঙ্গল শোভাযাত্রা শুরু হবে। ছায়ানটের আয়োজন শেষে শিল্পীরা যেন শোভাযাত্রায় অংশ নিতে পারে সে জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শনিবার দুপুরে চারুকলা অনুষদে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল এ তথ্য দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন।
এবারে মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য করা হয়েছে, ‘আমরা তো তিমিরবিনাশী।’ নতুন বছরকে বরণের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলেও জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।
ঢাবি উপাচার্য বলেন, ‘শোভাযাত্রার উপজীব্য হলো অন্ধকারকে কাটিয়ে আলোর দিকে ধাবিত হওয়া। প্রতিবারের মতো এবারও চারুকলা অনুষদ দিবসটি উদ্যাপন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।’
উপাচার্য আরও বলেন, ‘আগামীকাল (রোববার) সকাল সোয়া ৯টায় মঙ্গল শোভাযাত্রা শুরু হবে। রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠান থেকে এসে অনেকেই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করতে চান। এ কারণে ১৫ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে।’
এটি চারুকলা থেকে শুরু হয়ে ঢাকা ক্লাব ও শিশুপার্ক ঘুরে টিএসসিতে এসে শেষ হবে। এ ছাড়া বিকেল ৫টা পর্যন্ত চারুকলার বকুলতলায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। মঙ্গল শোভাযাত্রায় এবার কোনো বাণিজ্যিক প্রচারণা চালানো যাবে না বলেও জানিয়েছেন উপাচার্য।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পয়লা বৈশাখে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে শোভাযাত্রার ভাবগাম্ভীর্য যেন নষ্ট না হয়, সেই বিষয়টিও দেখা হবে। ঢাবি ক্যাম্পাস এলাকায় পর্যাপ্ত পরিমাণে সিসি ক্যামেরা ও আর্চওয়ে থাকবে। এ ছাড়া ইভ টিজিং প্রতিরোধে পুলিশ প্রশাসন ও প্রক্টোরিয়াল টিম প্রস্তুত থাকবে।
পয়লা বৈশাখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভুভুজেলা বাজানো ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানান উপাচার্য।
এ ছাড়া মঙ্গল শোভাযাত্রায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা না করারও আহ্বান জানানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রাজু ভাস্কর্যসংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেটটি বন্ধ রাখা হবে। আগত দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত পানি ও মোবাইল টয়লেটের সুবিধা রাখা হয়েছে।

মানিকগঞ্জে এক মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন, একাত্তরের পরাজিত শক্তি ও আওয়ামী লীগের দোসররা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি সন্ত্রাস ও অস্থিতিশীলতার চেষ্টা প্রতিহত করতে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
৭ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার খালুয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে ১১ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। ১০ জন শিক্ষক দিয়ে ৪১৩ জন শিক্ষার্থীর পাঠদান চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষকে। শিক্ষকসংকটের পাশাপাশি পর্যাপ্ত শ্রেণিকক্ষ, ওয়াশব্লক ও যাতায়াতের উপযোগী সড়ক না থাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের
১৯ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে র্যাব পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে ডাকাতির প্রস্তুতিকালে দুই চাকরিচ্যুত সেনাসদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাঁদের কাছ থেকে র্যাবের কটি, ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকি, খেলনা পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
২২ মিনিট আগে
ধর্ষণ মামলার আসামির বিচার না চেয়ে আসামিকে স্বামী হিসেবে পেতে চান এক নারী (৩০)। এ জন্য ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হট্টগোল ও বিষ খেয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি।
২৭ মিনিট আগে