
ডিজিটাল নিরাপত্তা আইনে করা দুই মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা জামিনে মুক্তি পেয়েছেন। আজ সোমবার সকালে তাঁকে মুক্তি দেওয়া হয়। সকাল ৯টা ১৫ মিনিটের দিকে কারাগার থেকে বোনের সঙ্গে বেরিয়ে আসেন তিনি।
খাদিজাতুল কুবরার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ভারপ্রাপ্ত সিনিয়র সুপার মো. শাহজাহান আহমেদ।
মো. শাহজাহান আহমেদ জানান, জামিনের কাগজপত্র গতকাল রোববার কারাগারে পৌঁছায়। পরে কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। সোমবার ভোরে তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়ার কথা জানানো হয়। কিন্তু খাদিজার স্বজনের কারাগারে পৌঁছাতে দেরি করায় ৯টার কিছু পরে তাঁকে মুক্তি দেওয়া হয়। কারাফটকে তাঁর বোন চিশতিয়া তাঁকে রিসিভ করেন। খাদিজাতুল কুবরা মুক্তি পেয়ে কারাগার থেকে বোনের সঙ্গে বের হয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।
ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরার জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। গত ১৬ নভেম্বর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন। এই আদেশের ফলে তাঁর মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম আর খাদিজার পক্ষে ছিলেন আইনজীবী বি এম ইলিয়াস।
এর আগে, চলতি বছরের ১০ জুলাই খাদিজার জামিন শুনানি চার মাসের জন্য মুলতবি করেছিলেন আপিল বিভাগ। এরই ধারাবাহিকতায় বিষয়টি শুনানির জন্য ওঠে।
খাদিজাতুল কুবরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচারসহ দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ এনে ২০২০ সালের অক্টোবরে খাদিজা ও অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুটি মামলা করে পুলিশ। এর মধ্যে একটি রাজধানীর কলাবাগান থানায়, অপরটি নিউমার্কেট থানায়।
গত বছরের মে মাসে দুই মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে গত বছরের ২৭ আগস্ট মিরপুরের বাসা থেকে খাদিজাকে গ্রেপ্তার করে পুলিশ। তখন থেকে তিনি কারাগারে আছেন। আর দেলোয়ার বিদেশে পলাতক রয়েছেন।
বিচারিক আদালতে দুবার খাদিজার জামিন আবেদন নাকচ হলে হাইকোর্টে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি তাঁর জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান চেম্বার আদালত। পরে ১০ জুলাই আপিল বিভাগ জামিন স্থগিতের আদেশ বহাল রেখে শুনানি চার মাসের জন্য মুলতবি করেন।

খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের চেয়ারম্যান পদে রফিকুল হক বাবলুকে পুনর্বহালের দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), খুলনা শাখা। আজ শনিবার বেলা ১১টায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে আলটিমেটাম দিয়ে নেতারা জানান...
৪ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধি জাহিন সরকার আবিরসহ একই বিভাগের চারজনের ওপর অতর্কিত হামলার ঘটনায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে হাটহাজারী থানা-পুলিশ।
৭ মিনিট আগে
হরমুজ প্রণালি অতিক্রম করার অনুমতি না পাওয়া ‘বাংলার জয়যাত্রা’ জাহাজের বিষয়ে সরকার সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
৯ মিনিট আগে
ফরিদপুরে গভীর রাতে মাদক মামলার আসামির স্ত্রীর ঘর থেকে মো. ইমরান হাসান (৩০) নামে পুলিশের এক কর্মকর্তাকে হাতেনাতে আটক করেছেন এলাকাবাসী। এ সময় ওই নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে পিটিয়ে রক্তাক্ত করে থানা-পুলিশে সোপর্দ করেন তাঁরা।
১ ঘণ্টা আগে