
ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরার জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন। এই আদেশের ফলে তাঁর মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম আর খাদিজার পক্ষে ছিলেন আইনজীবী বি এম ইলিয়াস।
এর আগে চলতি বছরের ১০ জুলাই খাদিজার জামিন শুনানি চার মাসের জন্য মুলতবি করেছিলেন আপিল বিভাগ। এরই ধারাবাহিকতায় বিষয়টি আজ শুনানির জন্য ওঠে।
খাদিজাতুল কুবরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচারসহ দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে ২০২০ সালের অক্টোবরে খাদিজা ও অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুটি মামলা করে পুলিশ। এর মধ্যে একটি রাজধানীর কলাবাগান থানায়, অপরটি নিউমার্কেট থানায়।
গত বছরের মে মাসে দুই মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে গত বছরের ২৭ আগস্ট মিরপুরের বাসা থেকে খাদিজাকে গ্রেপ্তার করে পুলিশ। তখন থেকে তিনি কারাগারে আছেন। আর দেলোয়ার বিদেশে পলাতক রয়েছেন।
বিচারিক আদালতে দুবার খাদিজার জামিন আবেদন নাকচ হলে হাইকোর্টে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি তাঁর জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান চেম্বার আদালত। পরে ১০ জুলাই আপিল বিভাগ জামিন স্থগিতের আদেশ বহাল রেখে শুনানি চার মাসের জন্য মুলতবি করেন।

রাজশাহীর গোদাগাড়ীতে নির্মাণশ্রমিক সাবেদুল ইসলামের মৃত্যুর রহস্য উন্মোচন ও হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। পুলিশ অপমৃত্যুর মামলা করলেও স্বজন ও গ্রামবাসীর দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড; তারা দ্রুত তদন্ত ও খুনিদের শনাক্তের আহ্বান জানিয়েছেন।
২ মিনিট আগে
বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়ন জামায়াতের রুকন মোশাররফ হোসেনের সদস্যপদ বাতিল করা হয়েছে। সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কাজে সম্পৃক্ততা এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বগুড়া জেলা জামায়াত এ সিদ্ধান্ত নিয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
৮ মিনিট আগে
দীর্ঘদিন বন্দী থাকা এ জনপদের বাসিন্দাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ২০১৩ সালে জাতীয়করণ করা হয়। সরকারি বিধি অনুযায়ী বিদ্যালয়টিতে বিষয়ভিত্তিক ২৫ জন শিক্ষকের পদ থাকলেও শুরুতে মাত্র সাতজন শিক্ষক জাতীয়করণের আওতায় আসেন। পরে একে একে ছয়জন শিক্ষক অবসরে যান।
২০ মিনিট আগে
যে সরকার ক্ষমতায় থাকে সে সরকারের লোকজনকে অ্যাটর্নি জেনারেল অফিসে নিয়োগ দেওয়া হয়। এটা রাজনৈতিক নিয়োগ বলা যায়। কিন্তু এইবার ফ্যাসিস্টদেরও নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান অ্যাটর্নি জেনারেল আন্দোলন–সংগ্রামে ছিলেন না। যারা ১৭ বছর আওয়ামী লীগ করত, এখন তারা টাকার বিনিময়ে নিয়োগ পেয়েছেন। যারা ১৭ বছর আওয়ামী লীগ করত
২৮ মিনিট আগে