বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আব্দুল মুয়ীদ চৌধুরী। এর আগে অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীনকে এ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
এক বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
গতকাল রোববার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
উল্লেখ্য, আব্দুল মুয়ীদ চৌধুরী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। আব্দুল মুয়ীদ চৌধুরী সুদীর্ঘ কর্মজীবনে রাষ্ট্র ও মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেছেন।
এর আগে ১৫ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাহিদুল ইসলাম ভূঞাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা জাহিদুল ইসলাম বিসিএস (প্রশাসন) ১৮তম ব্যাচের কর্মকর্তা। বিমানের আগে তিনি পাঁচ বছর প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের একান্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।

কিশোরগঞ্জের বাজিতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রি এবং মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ব্যবহারের মামলায় মো. শামীম নামে এক বেকারি মালিককে এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২ মিনিট আগে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গরুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মো. তোতা মিয়া (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজানচর নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় ঘটনাস্থল থেকে পাওয়া খেজুর, শসা, সিগারেটের ফিল্টারসহ কয়েকটি আলামতে গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ব্যবহারের প্রমাণ মিলেছে বলে জানা গেছে।
২৪ মিনিট আগে
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা কলেজটিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কিংবা পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার আন্দোলনের ১২তম দিনে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।
২৪ মিনিট আগে