Ajker Patrika

রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম
ফাইল ছবি

ফ্যাসিবাদ মোকাবিলা, জুলাই অভ্যুত্থান আকাঙ্ক্ষা বাস্তাবয়ন এবং আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম মোকাবিলায় রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ইস্যুগুলোতে রাজনৈতিক দলগুলোকে এক থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। এমনটাই জানিয়েছেন, জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ সোমবার দুপুরে সচিবলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ ইসলাম সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, ‘আজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছিলাম। সেখানে বর্তমান বাংলাদেশের বর্তমান পরিস্থিতিসহ সমসাময়িক রাজনীতি সংকট ইত্যাদি নিয়ে কথা হয়েছে।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘আপনারা জানেন, গত কয়েকদিন ধরেই দেশে আইনশৃঙ্খলার পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। জনগণের নিরাপত্তা ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। যার ভিকটিম সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদ বিরোধী নেতাকর্মী, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব।’

পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় সন্ত্রাস, অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘এই বিষয়ে কিভাবে দেশের পরিস্থিতিতে উত্তরণ ঘটানো সম্ভব? একটা কিনা এ বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর জায়গা থেকে বর্তমান কনসার্নগুলো ব্যক্ত করেছেন।’

নাহিদ ইসলাম উল্লেখ করেন, ‘ফ্যাসিবাদ প্রশ্নে, জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলাকে এক থাকার জন্য প্রধানমন্ত্রী আহ্বান করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত