রাজধানীর বনানীতে প্রায় ৫৭ লাখ টাকার জাল নোট দিয়ে সোনার অলংকার কেনার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার রুবেল আহম্মেদ ফকিরকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুই দিনের রিমান্ড শেষে রুবেলকে আদালতে হাজির করে বনানী থানা–পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই মো. জুম্মান খান তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের বনানী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
গত ৭ আগস্ট আদালতে হাজির করে রুবেলকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে এর আগে, গত ৬ আগস্ট বনানী সুপার মার্কেট থেকে তাঁকে আটক করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, গত ৬ আগস্ট বনানী সুপার মার্কেটের একটি জুয়েলার্সে ভাগনির বিয়ের জন্য প্রায় ২০-২১ ভরি সোনার অলংকার কেনার কথা বলে ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোট দিয়ে মূল্য পরিশোধের চেষ্টা করেন রুবেল ও তাঁর সহযোগী। কর্মচারীদের সন্দেহ হলে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় রুবেলকে আটক করা হলেও তার সহযোগী পালিয়ে যান।
ঘটনাস্থল থেকে ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোট ও একটি ট্রলিব্যাগ জব্দ করে পুলিশ। এ ঘটনায় মনিমালা জুয়েলার্সের ম্যানেজার শহিদুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তার আসামিসহ দুজনের নামে বিশেষ ক্ষমতা আইনে বনানী থানায় মামলাটি করেন।

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি তরুণ মো. তারা মিয়ার (১৯) মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশন ও ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় বিএসএফ ও বিজিবির পতাকা বৈঠকের পর ভারতীর পুলিশ কুলাউড়া থানা-পুলিশের
১৬ মিনিট আগে
দুর্নীতির আমদানি, নাম তার কমিটি—এমন স্লোগানে বিক্ষোভে ফেটে পড়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগের সুপারিশ বন্ধ করে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির মাধ্যমে নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে
১৯ মিনিট আগে
রিকশার প্যাডেল ঘুরিয়ে কিংবা অন্যের খেতে দিনমজুরি করে কোনোমতে সংসার চালাতেন আব্দুল হালিম। স্ত্রী ও সাত সন্তানকে নিয়ে অন্যের জায়গায় জীর্ণশীর্ণ ঝুপড়িঘরে কাটছিল তাঁর মানবেতর জীবন। কাজ থাকলে খাবার জুটত, না থাকলে নেমে আসত অভাবের অন্ধকার। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কড়ইগড়া কালিকাবাড়ির এই অসহায় পরিবারের জীবন
২৩ মিনিট আগে
উপজেলায় দুটি সাবস্টেশনের আওতায় পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকসংখ্যা প্রায় ১ লাখ ৬৫ হাজার ৫০০। এর মধ্যে ফরিদগঞ্জ জোনাল অফিসের আওতায় গ্রাহকসংখ্যা প্রায় ১ লাখ ১০ হাজার। এখানে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ২৩ থেকে ২৬ মেগাওয়াট। কিন্তু সরবরাহ মিলছে মাত্র ৭ থেকে ১০ মেগাওয়াট।
২৬ মিনিট আগে