
মেহেরপুরে পেঁয়াজচাষি সাইফুল শেখ আত্মহত্যার প্রকৃত কারণ অনুসন্ধানে সরেজমিনে তথ্য সংগ্রহ করছে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি)। আজ বৃহস্পতিবার খানির প্রতিনিধিদল এবং মেহেরপুরের মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ মণ্ডল চাষি সাইফুল ইসলামের পরিবারের সঙ্গে দেখা করেন।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিনসহ উপজেলা সমাজসেবা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল বুধবার খানির সদস্য সংগঠন, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, কৃষি গবেষক, লেখক ও সাংবাদিকেরা কৃষক সাইফুল শেখের পরিবার, অন্যান্য কৃষক ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন।
তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মণ্ডল খানির পরিদর্শক দলকে সঙ্গে নিয়ে কৃষক সাইফুল শেখের পরিবারের সঙ্গে দেখা করেন।
এ সময় ইউএনও পলাশ মণ্ডল উপজেলা সমাজকল্যাণ তহবিল থেকে শোকাহত পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন। এ ছাড়া, বেসরকারি ঋণদাতা প্রতিষ্ঠান আশার মাধ্যমে কৃষক সাইফুলের ঋণ মওকুফের ব্যবস্থা, ভুক্তভোগীর মেয়ের জন্য শিক্ষাবৃত্তি এবং ভিজিএফের আওতায় মাসিক ৩০ কেজি করে চাল সরবরাহের প্রতিশ্রুতি দেন ইউএনও।
বর্গাচাষি সাইফুলের পরিবারকে কৃষিকাজ চালিয়ে নিতে চাষাবাদের জন্য প্রয়োজনীয় বীজ ও সার সরবরাহের আশ্বাসও দিয়েছেন ইউএনও।
পরিবারের সদস্যদের ইউএনও বলেন, 'যা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক। আপনাদের যে ক্ষতি হয়েছে, আমরা তা পোষাতে না পারলেও আপনাদের প্রয়োজনে আমরা সবাই পাশে আছি।' এ সময় কৃষক সাইফুল শেখের ঘটনাটি সরকারের নজরে আনতে সহায়তা করায় খানির প্রশংসা করেন।
খানি সহসভাপতি রেজাউল করিম সিদ্দিকী বলেন, খানি এই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সুপারিশ প্রণয়নের জন্য কাজ করছে।
খানি দলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নেটওয়ার্কটির সহসভাপতি রেজাউল করিম সিদ্দিকী, সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড পার্টিসিপেটরি রিসার্চের নির্বাহী প্রধান গৌরাঙ্গ নন্দী, ইনসিডিন বাংলাদেশের মুশফিক সাব্বির, লেখক ও গবেষক পাভেল পার্থ, অ্যাকশন এইড বাংলাদেশের ডেপুটি ম্যানেজার অমিত রঞ্জন দে, আজকের পত্রিকার সাংবাদিক সাইফুল মাসুম, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক—প্রানের প্রোগ্রাম কোঅর্ডিনেটর উম্মে সালমা প্রমুখ।

রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
১ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
১ ঘণ্টা আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
২ ঘণ্টা আগে