
ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় একটি কুরিয়ার সার্ভিসে ওত পেতে ১৫ হাজার ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ শুক্রবার ডিএনসির ঢাকা জেলা কার্যালয়ের একটি দল এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক পাচারের জন্য ব্যবহৃত একটি হোন্ডা গাড়ি, ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করে।
অভিযানটি পরিচালনা করেছেন ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক উর্মি দে। তিনি আজকের পত্রিকাকে জানান, জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিসের মাধ্যমে কক্সবাজার থেকে ইয়াবা ঢাকায় আনা হচ্ছিল। চুনকুটিয়ায় চালান পৌঁছালে অভিযান চালিয়ে পার্সেলসহ ইয়াবা গ্রহণকারী দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুলনার ডুমুরিয়ার হোসেন আলী (৪১) ও ঢাকার সবুজবাগের শামীম আহমেদ (৩৪)।
উর্মি দে বলেন, পাচারকারীরা ইয়াবা পরিবহনের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ডিএনসির নিরবচ্ছিন্ন নজরদারিতে তাদের পরিকল্পনা ভেস্তে যায়। এই অভিযান স্থানীয় মাদক চোরাচালান চক্রের বিরুদ্ধে বড় ধাক্কা হিসেবে ধরা হচ্ছে।
ডিএনসির এই কর্মকর্তা জানান, মাদক পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে তাঁরা কঠোর পদক্ষেপ গ্রহণে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান উর্মি দে।

রংপুরের পীরগঞ্জে ১০ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেছেন...
৬ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে সোহানা নামে ৩ বছর বয়সী এক শিশু মারা গেছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহানা ওই গ্রামের প্রবাসী মো. শফিক মিয়ার মেয়ে।
৩২ মিনিট আগে
চট্টগ্রামে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছে রেত, হাতুড়ি, রামদা ও বাটাল পাওয়া গেছে। আজ সোমবার সকাল পৌনে আটটার দিকে নগরের আকবরশাহ থানাধীন বায়েজিদ লিংকরোড এলাকার ৬ নম্বর ব্রিজ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে এক জুয়েলারি দোকানদারকে গুলি করে অন্তত ২৫ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে। অন্তর সরকার (২৮) নামে গুলিবিদ্ধ আহত ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে...
১ ঘণ্টা আগে