
ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ সংসদীয় আসন (ঢাকা-১ ও ২) পুনরুদ্ধারে গণসচেতনতার অংশ হিসেবে দোহার ও নবাবগঞ্জ সংসদীয় আসন পুনরুদ্ধার কমিটি লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকালে জয়পাড়া কলেজ থেকে লিফলেট বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়।
এ সময় সংগঠনের আহ্বায়ক মো. হুমায়ূন কবীরের সভাপতিত্বে ও সদস্যসচিব মো. রাসেলের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সাংবাদিক মো. রাশিম মোল্লা, সুপ্রিম কোর্টের আইনজীবী মনির হোসেন রানা, জয়পাড়া কলেজের সাবেক জিএস ফজলুল হক বেলায়েদি, দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আউয়াল আকন্দ, জয়পাড়া কলেজের সাবেক ভিপি আতিকুর রহমান শুয়েম, সাবেক ছাত্রনেতা কবীর আহমেদ, গণঅধিকার পরিষদের দোহার উপজেলার আহ্বায়ক আব্দুর জব্বার, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি মাসুদুর রহমান আদনান, মো. বিল্লাল হোসেন, এ আর শিপন প্রমুখ।
এ সময় হুমায়ূন কবীর, বৃহত্তর ঢাকা জেলার দপ্তর সম্পাদক কাজী মাসুদ, সুমন মৃধা, মনির হোসেন, সুমন, সোহাগসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ঢাকার কাছে হওয়ার পরেও দোহার-নবাবগঞ্জ সব ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। একসময় দোহার ও নবাবগঞ্জ দুটি আলাদা আসন ছিল। কিন্তু ২০০৮ সালে আওয়ামী লীগকে সুবিধা দিতে আসন দুটি একত্র করা হয়। এর ফলে দোহার-নবাবগঞ্জ উন্নয়ন বঞ্চিত হয়। দোহার-নবাবগঞ্জের উন্নয়নে আসন দুটি আগের রূপে ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব হয়ে পড়েছে।

যশোরের অভয়নগরে ব্যবসায়ী মো. আনিসুর রহমান হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার দাবিতে বুধবার শিল্প-বাণিজ্য ও বন্দরনগরী নওয়াপাড়ায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে। সকাল ৬টা থেকে শুরু হওয়া এই হরতাল একটানা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। হরতাল শুরুর পর থেকেই নওয়াপাড়া শিল্প ও বাণিজ্যিক শহরের চিত্র পাল্টে গেছে।
২০ মিনিট আগে
হাসাড়া হাইওয়ে থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছেন।
২৭ মিনিট আগে
কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবার (১২ মে) দিবাগত মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় বোরো ধানের জমি পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। অনেক মাঠে ধানগাছের বেশির ভাগ পানির নিচে চলে গেছে, ফলে কৃষকদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা...
৩৭ মিনিট আগে
নীলফামারীর সৈয়দপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহানারা পারভীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সৈয়দপুর থানার গোলচত্বরে অনুষ্ঠিত একটি সালিসি বৈঠক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কাজী জাহানারা সৈয়দপুর পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের পরপর পাঁচবারের নির্বাচিত সংরক্ষিত মহিলা....
২ ঘণ্টা আগে