
সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে দগ্ধ হয়েছেন নারীসহ ১০ জন। তাঁদের ছয়জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার রাতে আশুলিয়ার শ্রীপুরের নয়ানগর এলাকায় আনোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন ওই বাড়ির ভাড়াটিয়া নজরুল ইসলাম, হাশেম মিয়া, মহসিন, সাদেকুল, পল্লব রায়, রাজিয়া বেগম, কমলা বেগম, সাবিনা, হাসি বেগম ও মুসলিমা বেগম। দগ্ধদের সবাই স্থানীয় তৈরি পোশাক কারখানার শ্রমিক বলে জানা গেছে। এর মধ্যে পল্লব রায়, হাসি বেগম, রাজিয়া ও মুসলিমা বেগম প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বাকি ছয়জন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন আশুলিয়া থানার এসআই নুরুল ইসলাম।
স্থানীয় কয়েকজনের মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে দেখা যায়, বাড়ির গলিতে হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় কয়েকজনকে শরীরে আগুন নিয়ে দৌড়ে বের হতে দেখা যায়।
এসআই নুরুল ইসলাম বলেন, ‘ভাড়াটিয়া আনিসুর রহমানের ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছি। তাঁর স্ত্রী হাসি বেগম দগ্ধ হয়েছেন। এ ছাড়া ভাড়াটিয়া প্রতিবেশীরাও অগ্নিদগ্ধের শিকার হন। এর মধ্যে আগুন নেভাতে গিয়ে কয়েকজন সামান্য দগ্ধ হয়েছেন।’
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করা হয়। এর মধ্যে কয়েকজন দগ্ধ হয়েছেন। তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১০ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে