
ফারমার্স ব্যাংকের ১৬০ কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে ব্যাংকটির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীসহ চার আসামির বিরুদ্ধে করা মামলার রায় ৩০ অক্টোবর ঘোষণা করা হবে।
আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে এই তারিখ ধার্য করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি মোশারফ হোসেন কাজল বিষয়টি নিশ্চিত করেন।
যুক্তিতর্ক শুনানির সময় বাবুল চিশতী ও তাঁর ছেলে রাশেদুল হক চিশতীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা বাবুল চিশতীর স্ত্রী রুজী চিশতী ও ফারমার্স ব্যাংকের সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মাসুদুর রহমান খান আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে মামলার বাদীসহ রাষ্ট্রপক্ষের ১৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। ২০১৯ সালের ৩০ অক্টোবর বাবুল চিশতীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
২০১৯ সালের ১০ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক শামসুল আলম চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
ফারমার্স ব্যাংকের গুলশান করপোরেট শাখার সাবেক ব্যবস্থাপক ও এসভিপি দেলোয়ার হোসেন ও সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিয়া উদ্দিন আহমেদ মারা যাওয়ায় তাঁদের চার্জশিট থেকে বাদ দেওয়া হয়।
২০১৮ সালের ১০ এপ্রিল বাবুল চিশতীসহ ছয়জনের বিরুদ্ধে গুলশান থানায় ১৬০ কোটি টাকার অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে মামলা করে দুদক।

টানা ভারী বর্ষণে রেললাইনের ওপরে পানি উঠে পড়া এবং কয়েক জায়গায় গাছ পড়ে লাইন অবরুদ্ধ হওয়ায় সাময়িকভাবে বন্ধ রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন চলাচল।
৪ মিনিট আগে
ভোলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ পলিথিন ও কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। লালমোহন উপজেলা ও সদর উপজেলায় এই অভিযান হয়।
২১ মিনিট আগে
ভুয়া বিল দেখিয়ে সরকারের ১৮ লাখ ৬০ হাজার ৯৮৪ টাকা আত্মসাতের অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিএমপির হিসাব শাখায় কর্মরত থাকাকালে অন্য এক কর্মকর্তার কম্পিউটার আইডি ব্যবহার করে জালিয়াতির প্রমাণ পাওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়।
২৫ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টায় স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণের মামলায় হেলাল উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ডিএনএ পরীক্ষায় জন্ম নেওয়া শিশুর জৈবিক পিতা হিসেবে হেলালের পরিচয় প্রমাণিত হয়েছে।
২৭ মিনিট আগে