
শেয়ারবাজারের চার মিউচুয়াল ফান্ডের ১৫৮ কোটি ৩৭ লাখ টাকা আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ওই ঘটনায় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। আগামী ৩০ দিনের মধ্যে তাদেরকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে একটি দৈনিকে প্রকাশিত এই সংক্রান্ত প্রতিবেদন আদালতের নজরে আনেন দুর্নীত দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান। তিনি বলেন, আগামী ২ ফেব্রুয়ারি বিষয়টি আবারও শুনানির জন্য আসবে। আর প্রতিবেদককেও প্রতিবেদনের সত্যতার বিষয়ে নিশ্চিত করতে বলা হয়েছে।
এছাড়া ১৫৮ কোটি ৩৭ লাখ টাকা নিয়ে ইউনিভার্সাল ফাইন্যান্সিয়াল সলিউশনের (ইউএফএস) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হামজা আলমগীর দুবাই পালিয়ে যাওয়ার ঘটনায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
গত ১ জানুয়ারি একটি গণমাধ্যমে এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, শেয়ারবাজারে চার মিউচুয়াল ফান্ডের ১৫৮ কোটি ৩৭ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেছে ইউনিভার্সাল ফাইন্যান্সিয়াল সলিউশন (ইউএফএস) নামের একটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এই টাকা নিয়ে ১৩ অক্টোবর দুবাই পাড়ি জমিয়েছেন প্রতিষ্ঠানটির এমডি সৈয়দ হামজা আলমগীর। বর্তমানে তিনি সিঙ্গাপুরে রয়েছেন। ২০১৮ সাল থেকে তহবিল সরানোর প্রক্রিয়া শুরু করে চক্রটি।

বিদ্যমান সড়ক পরিবহন আইন, ২০১৮ সড়ক ব্যবস্থাপনায় কিছু অগ্রগতি আনলেও সড়ক নিরাপত্তার ক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ ও সমন্বিত আইনি কাঠামোর প্রয়োজনীয়তা এখন আরও স্পষ্ট হয়েছে। সমন্বিত সড়ক নিরাপত্তা আইন খসড়া, সেফ সিস্টেম অ্যাপ্রোচ এবং সড়ক...
৮ মিনিট আগে
‘নির্বাচনের আগে বলেছিলাম বেহেশতের টিকিট দেব না। এমন একটি জিনিস দেব, যেটা এই দুনিয়াতে আল্লাহ আপনাদের কল্যাণ দান করবেন। তিনটি সুবিধা আমরা দিচ্ছি, যাতে ভালোভাবে জীবন যাপন করে, আল্লাহর ইবাদত করে, সুখী মনে সন্তানদের লালন-পালন করে মাতৃত্বের পরিচয় দিতে পারেন।
২২ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে ব্যর্থ হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন...
২৮ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর বলে পুলিশ জানিয়েছে। শনিবার (১৬ মে) সকালে বছিলা সেতুর নিচে বুড়িগঙ্গা নদীতে ওই যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। বছিলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আলাউল হক জানান...
৩৬ মিনিট আগে