কোটা সংস্কার আন্দোলনকারীরা মাওয়ায় পদ্মা সেতুর সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করলে তাতে বাধা দেয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশ। অবরোধের কারণে সাময়িক সময় পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে তা স্বাভাবিক আছে।
র্যাবের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, আজ বুধবার আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে কোটা সংস্কার আন্দোলনকারীরা ঢাকা-মাওয়া প্রধান সড়ক অবরোধের চেষ্টা করলে র্যাব ও পুলিশ বাধা দেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও যান চলাচল স্বাভাবিক রাখতে এলাকায় র্যাবের অতিরিক্ত টহল মোতায়েন করা হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার কিছু সময় পর কোটা সংস্কার আন্দোলনকারীরা পদ্মা সেতু উত্তর থানার সামনে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা পদ্মা সেতুর সংযোগ সড়ক অবরোধ করেন। এতে করে দুপাশে আটকা পড়ে যানবাহন। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হয়ে। পরে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
পদ্মা সেতু উত্তর থানার পুলিশ আজকের পত্রিকাকে জানিয়েছে, সেতুতে প্রায় ৩০ মিনিটের মতো সময় ধরে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ-র্যাবের হস্তক্ষেপে পদ্মা সেতুতে যানচলাচল স্বাভাবিক হয়।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাদক সেবনের দায়ে মো. নিরব (১৮) নামের এক তরুণকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (১৮ মে) রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজগেট এলাকায়
৪৩ মিনিট আগে
রাঙামাটি সদর থেকে উদ্ধার করা প্রায় ৬ ফুট লম্বা ও ৭ কেজি ওজনের একটি অজগর সাপ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেছে বন বিভাগ। দোকানের জানালায় প্যাঁচানো অবস্থায় সাপটি উদ্ধার করা হয়েছিল।
১ ঘণ্টা আগে
দুর্নীতির দুই মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ পৃথক আদেশে তাঁর জামিন নামঞ্জুর করেন।
১ ঘণ্টা আগে
ফেনী থেকে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হয়েছেন তরুণ ক্রীড়া সংগঠক শরিফুল ইসলাম অপু। তাঁর এই প্রাপ্তিতে জেলার ক্রীড়াঙ্গন ও সামাজিক অঙ্গনে আনন্দ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগে