
কারিগরি বোর্ডের সনদ জালিয়াতির সঙ্গে জড়িত সন্দেহে বোর্ডটির সদ্য সাবেক চেয়ারম্যান মো. আলী আকবর খানকে জিজ্ঞাসাবাদ করবে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দারা (ডিবি) ৷ জড়িত থাকার প্রমাণ মিললে তাঁকে গ্রেপ্তার করা হবে বলেও জানান ডিবি প্রধান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হারুন অর রশিদ ৷
আজ সোমবার মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হারুন অর রশিদ এসব কথা বলেন। তিনি বলেন, আগামীকাল কারিগরি বোর্ডের চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে। তাঁকে জিজ্ঞাসাবাদ করার পরে পাওয়া তথ্য ও প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তারও করা হতে পারে ৷ এ ছাড়া সনদ জালিয়াতির সঙ্গে জড়িত অন্যান্য আরও যাদের নাম এসেছে তাদেরও একে একে ডাকা হবে জিজ্ঞাসাবাদের জন্য।
এ বিষয়ে বোর্ড চেয়ারম্যানের বক্তব্যের জন্য মুঠোফোনে কল করলে তাঁর ব্যক্তিগত সহকারী কল রিসিভ করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, বোর্ডে নতুন চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করছেন। তাই স্যার (আলী আকবর) সেখানে ব্যস্ত আছেন। এখন তাঁর সঙ্গে কথা বলা সম্ভব নয়।
১ এপ্রিল কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতির অভিযোগে প্রথম গ্রেপ্তার হন কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামান। তাঁকে জিজ্ঞাসাবাদে একে একে উঠে আসে এই জালিয়াতির সঙ্গে জড়িত বোর্ডসংশ্লিষ্ট অনেক ছোট-বড় কর্মকর্তা ও দেশের কয়েকটি কারিগরি স্কুল ও কলেজের প্রধান আর অধ্যক্ষদের নাম। সবশেষ গত শনিবার শামসুজ্জামানকে জিজ্ঞাসাবাদের পরে গ্রেপ্তার করা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী শেহেলা পারভীনকে। তাঁকে গ্রেপ্তারের পর দিন গতকাল চেয়ারম্যানকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী গ্রামের ঐতিহাসিক জমিদারবাড়িটি এখন কালের সাক্ষী হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নেই জমিদার, নেই জমিদারি—রয়ে গেছে শুধু অতীত ঐতিহ্যের নিঃশব্দ স্মারক। বাংলা প্রবাদের ‘সেই রাম নেই, নেই রাজত্ব’ বাণীটি যেন পুরোপুরি মিলে গেছে এই বাড়ির সঙ্গে।
১০ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে শনিবার (১৬ মে) অনুষ্ঠিত জরুরি প্রশাসনিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
১ ঘণ্টা আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী ঈদগাঁ রেঞ্জ এলাকায় আশ্রয় নেওয়া অসুস্থ এক মা বন্য হাতি শনিবার রাত পৌনে ১২টার দিকে মারা গেছে। এ সময় তার শাবকের করুণ ডাক ও আচরণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় পুরো এলাকায়।
২ ঘণ্টা আগে
শেষ ক্লাস মানেই স্মৃতির ভিড়ে খানিকটা আবেগ, খানিকটা উচ্ছ্বাস। তবে সেই উদ্যাপন যখন হয় লুঙ্গি-গেঞ্জি, মাথায় হেলমেট আর কাঁধে গামছার মতো ব্যতিক্রমী সাজে; তখন তা সহজে হয়ে ওঠে সবার নজরকাড়া।
২ ঘণ্টা আগে