রাজধানীতে ৬ হাজার ৯০০ ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ১২ ও ১৩ অক্টোবর ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহন ও ব্যবসায় ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবদুর রহিম (৬২), ফোরকান মাহমুদ (৩২), সাইফুল ইসলাম বাবু (৩২), লিটন মিয়া (৩৫) ও আবদুল আজিজ (৩৯)। ডিএনসির বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ঢাকা এসব অভিযান পরিচালনা করে।
ডিএনসি সূত্রে জানা যায়, ১২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মতিঝিলের আরামবাগে সোহাগ বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে আবদুর রহিম ও ফোরকান মাহমুদকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বহন করা ব্যাগ তল্লাশি করে ১ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, কক্সবাজার থেকে ইয়াবার এই চালান ঢাকায় বিক্রির জন্য এনেছিলেন। এই দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে কদমতলী থানার স্মৃতিধারা এলাকার ২৪ ফুট, ২ নম্বর রোডের জিয়া সরণি এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে সাইফুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর ঘরের আলমারি থেকে ২ হাজার ৬০০ ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিক্রির কথা জানান।
এদিকে ১৩ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মহাখালী কাঁচাবাজার এলাকায় কুস্তুরী রেস্টুরেন্টের সামনে টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এ সময় লিটন মিয়া ও আবদুল আজিজকে ২ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঢাকা থেকে ইয়াবা সংগ্রহ করে টাঙ্গাইলের সরবরাহের কথা জানান। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (২০১৮) অনুযায়ী সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

নেত্রকোনার কেন্দুয়ায় বাড়িতে নতুন ঘর নির্মাণের জায়গা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ইউসুফ হোসেন আবির (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা এনামুল হক (৪৫) গুরুতর আহত হয়েছেন। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২১ মিনিট আগে
দুদকের পক্ষে মামলাটি পরিচালনাকারী আইনজীবী রেজাউল করিম রনি আজকের পত্রিকাকে বলেন, বিপুল পরিমাণ সম্পদের বৈধ উৎস দেখাতে না পারায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আদালত এ সাজা দিয়েছেন। দুর্নীতি দমন কমিশন আইনের ২৭(১) ধারায় তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড ও ১২ কোটি ৫৫ লাখ ১ হাজার ৩৫৩ টাকা জরিমানা করা হয়েছে
৩০ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় ঘরের স্টিলের দরজা খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই সহোদর বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো কাতলামারী গ্রামের শাহাব উদ্দিনের দুই মেয়ে নাহিদা ও ফাতেমা...
৪৩ মিনিট আগে
রাজধানীর যানজট নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা রাখা হাতিরঝিল প্রকল্প একই সঙ্গে দারুণ দৃষ্টিনন্দন। নগরবাসীর অবসর বিনোদনের অন্যতম গন্তব্য। কিন্তু প্রকল্পটি যার নামে, সেই হাতিরঝিলের পানিতে অসহনীয় দুর্গন্ধের ভোগান্তি কমছে না। বিশাল এই জলাশয়ের পানি শোধনে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্প পরে বন্ধ হয়ে
৮ ঘণ্টা আগে