একটি প্রতীকী জেলখানায় জীবজন্তুর মুখোধারী কিছু শিশু দাঁড়িয়ে আছে। তাদের গলায় ঝোলানো কাগজে লেখা ‘বিশ্বনেতা’। এর মূল উদ্দেশ্য জলবায়ু বিপর্যয় রোধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বিশ্বনেতাদের উদাসীন ও ব্যর্থতার প্রতিবাদ জানানো।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকার কয়েকটি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এই প্রতীকী সমাবেশের আয়োজন করে ‘স্টপ এমিশনস নাও বাংলাদেশ’ নামের একটি সামাজিক সংগঠন।
আয়োজক সংগঠনটির দাবি তারা কোন নির্দিষ্ট সংগঠন বা স্কুলের হয়ে নয়। তারা তরুন প্রজন্মকে প্রতিনিধিত্ব করছে। এই তরুণেরা বিশ্ব নেতাদের বলতে চায় পৃথিবীব্যাপী জলবায়ু বিপর্যয়ের প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ কেন গ্রহণ করা হচ্ছে না।
অবস্থান কর্মসূচিতে বলা হয়, জলবায়ু বিপর্যয়ের কারণে প্রকৃতি চরম অসহিষ্ণু হয়ে উঠেছে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশও রয়েছে। এই বিপর্যয়ের কারণে বাংলাদেশের ১ কোটি ৯০ লাখেরও বেশি শিশু ঝুঁকিতে রয়েছে। যাদের মধ্যে এক-চতুর্থাংশের বেশি শিশুর বয়স পাঁচ বছরের নিচে।
আয়োজনে উপস্থিত শিশুরা জানায়, জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বনেতাদের কোন মাথাব্যথা নেই। তারা যদি এর পরেও কোন পদক্ষেপ না নেয়, তাহলে তাদের জেলে বন্দী করে রাখা হবে। আর চাবি থাকবে তরুণ প্রজন্মের প্রতিনিধিদের হাতে।
গবেষকেরা বলছেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে এই শতাব্দীর মধ্যে বাংলাদেশের এক-তৃতীয়াংশ এলাকা ডুবে যেতে পারে। এ কারণে গৃহহীন হবে প্রায় ২ কোটি মানুষ। এ ছাড়া কোন জায়গায় তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বাড়লে বজ্রপাতের পরিমাণ ১২ শতাংশ বৃদ্ধি পায়। এরই মধ্যে বজ্রপাতের পরিমাণও বেড়েছে।
কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে বিশ্বনেতারা কার্যকর পদক্ষেপ গ্রহণে বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে উল্লেখ করে ‘স্টপ এমিশনস নাও বাংলাদেশ’ এর সদস্যসচিব মঞ্জুরুল হাসান দিলু বলেন, জলবায়ু বিপর্যয়ের অন্যতম কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধি। প্রাণ-প্রকৃতির অস্তিত্ব যখন বিনাশের পথে তখন কার্যকর পদক্ষেপ নিতে তারা এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছে। বাংলাদেশের মতো উপকূলীয় দেশগুলোর জন্য এ বিপর্যয় ভয়াবহ রূপ নিচ্ছে।
সংগঠনের সদস্য সামিউল হাসান বলেন, কপ-২৬ অনুষ্ঠিত হলেও শুধুমাত্র আলোচনা ছাড়া জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধে আর কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এ উদাসীনতা ও ব্যর্থতার প্রতিবাদে তরুণ প্রজন্ম প্রতীকী খাঁচায় বিশ্বনেতাদের বন্দী করে প্রতিবাদ জানাচ্ছে।

রাজধানীর হাতিরঝিল-রামপুরা-বনশ্রী-আমুলিয়া-ডেমরা সড়ককে চার লেনের নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়েতে উন্নীত করার প্রকল্পে জমি অধিগ্রহণ করা হলেও শেষমেশ প্রকল্পটির বাস্তবায়ন আপাতত হচ্ছে না। চীনা বিনিয়োগকারীর সঙ্গে প্রকল্প কর্তৃপক্ষের বিরোধ না মেটায় চুক্তি বাতিল হওয়ার পথে।
১ ঘণ্টা আগে
আধুনিক প্রযুক্তির মাধ্যমে কঠিন ও মানব বর্জ্য পরিশোধন করে জৈবসার এবং বায়োগ্যাস তৈরির উদ্যোগ নিয়েছিল টাঙ্গাইলের কালিহাতী পৌরসভা। এ জন্য সাড়ে চার বছর আগে কার্যাদেশ দেওয়া হয়েছিল ঢাকার ‘টার্ন-এনসি (জেভি)’ নামের একটি প্রতিষ্ঠানকে। কার্যাদেশ অনুযায়ী আট মাসে কাজ শেষ করার কথা।
৬ ঘণ্টা আগে
কিশোরগঞ্জে গত ৬ বছর ৮ মাসে দেড় হাজার ব্যক্তির নমুনা পরীক্ষা করে ২৬ জন এইচআইভি রোগী শনাক্তের দাবি করেছে বেসরকারি সংস্থা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। এর মধ্যে চলতি বছরের আগস্ট পর্যন্ত ৮ মাসেই ৯ জন রোগী শনাক্ত করা হয়। তবে জেলা স্বাস্থ্য বিভাগ বলছে...
৬ ঘণ্টা আগে
রাজশাহীর পবা উপজেলার বায়া থেকে তানোর পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার সড়ক। সংস্কারের পরও এই সড়কের কিছু কিছু এলাকা খানাখন্দে ভরে যেত। তাই এবার ওই সব স্থানে আরসিসি ঢালাই দেওয়া হয়। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই সড়কটিতে ফাটল (স্ল্যাবে ক্র্যাক) দেখা দিয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।
৭ ঘণ্টা আগে