
টাঙ্গাইলের সখীপুরে দোয়া মাহফিলে বিএনপির প্রার্থী আহমেদ আযম খানের বিপক্ষে কথা বলতে গিয়ে তোপের মুখে পড়েন কাদের সিদ্দিকী (বীরউত্তম)। এ সময় উত্তেজিত বিএনপির নেতা-কর্মীরা দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আজ বুধবার সখীপুর পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে কাদের সিদ্দিকীর বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী (বীরউত্তম) আজ বিকেলে তাঁর বাসভবনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরকে নিয়ে সমন্বয় সভা ডাকেন।
অপর দিকে নির্ধারিত সময়ের আগে বাসভবনের সামনের একটি মসজিদের মাঠে দোয়া মাহফিলের আয়োজন করে স্থানীয় বিএনপি। ওই আয়োজনের কয়েকটি মাইক কাদের সিদ্দিকীর বাসার সামনেও টাঙানো হয়।
বিকেল ৪টার দিকে কাদের সিদ্দিকী নিজের বাসায় আসেন। পরিস্থিতি দেখে তিনি প্রয়াত খালেদা জিয়ার জন্য এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় তিনি নিজের সমন্বয় সভা স্থগিত ঘোষণা করে পরদিন (বৃহস্পতিবার) করার সিদ্ধান্ত দেন।
পরে কাদের সিদ্দিকী বিএনপির দোয়া মাহফিলে গিয়ে বলেন, ‘আপনারা দোয়ার আয়োজন করেছেন, এটা আমি জানতাম না। আপনাদের সম্মান জানিয়ে আমি আজকের মিটিং কালকে দিয়েছি। আমি চাই, সুষ্ঠু ও সুন্দর ভোট হোক।’
কাদের সিদ্দিকী আরও বলেন, ‘আমি বিএনপির বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরকে সমর্থন করি নাই। বিএনপির নেতা (আহমেদ আযম খান) একজন প্রবীণ মুক্তিযোদ্ধাকে মারার জন্য, অপমান করার জন্য, একজন মুক্তিযোদ্ধার পিঠের চামড়া তোলার কথা বলার জন্য তাঁর বিরুদ্ধে এই আসনের স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়েছি।’
এ সময় উপস্থিত বিএনপির নেতা-কর্মীরা তাঁর কথার বিরোধিতা করে সবাই দাঁড়িয়ে যান। পরে কাদের সিদ্দিকী সভাস্থল ত্যাগ করেন। তাৎক্ষণিক এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।
উপজেলা বিএনপির সহসভাপতি মো. নাসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের দোয়া মাহফিলটি পূর্বনির্ধারিত ছিল। ওখানে গিয়ে উনি (কাদের সিদ্দিকী) কথা বলতে চাইলে সম্মান জানিয়ে আমরা ব্যবস্থা করে দিয়েছিলাম। কিন্তু উনি এমন একটি বাক্য বললেন, যার কারণে আমাদের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।’
উল্লেখ্য, টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে কাদের সিদ্দিকী (বীরউত্তম) সম্প্রতি লাবীব গ্রুপের চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেলকে সমর্থন দেন।
সমর্থনের বিষয়ে তিনি প্রায়ই বলে থাকেন, ‘আমরা বিএনপির বিরুদ্ধে নয়। তবে এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খান মুক্তিযোদ্ধাদের নিয়ে অপমানজনক কথা বলেছেন। এ কারণে আমরা আযম খানের বিরুদ্ধে।’

নতুন প্রজন্মকে দেশপ্রেম, মেধা ও সৎ নেতৃত্বের সমন্বয়ে দেশ গড়ার দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। এ সময় স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা অত্যন্ত জরুরি বলেও জানান তিনি।
১১ মিনিট আগে
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। আজ বুধবার বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর পন্টুনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল বাসটি শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
২৬ মিনিট আগে
চাঁদপুরের শাহরাস্তিতে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সদস্য মো. ফয়সালকে আটক করতে গিয়ে পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। ঘটনায় জড়িত চারজনকে তাৎক্ষণিক গ্রেপ্তার করেছে পুলিশ।
৪২ মিনিট আগে
রাজধানীর মগবাজারের ‘নবীন ফ্যাশন’-এর শোরুম জোরপূর্বক বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশ কেন নীরব ছিল, তার কারণ দর্শাতে হাতিরঝিল থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে দোকানটি খুলে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে