রাজধানীর সবুজবাগে একটি বাসায় কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে রাহেল ইসলাম (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। ওই যুবক পেশায় রিকশাচালক ছিলেন।
গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে সবুজবাগের দাসপাড়া হরেকৃষ্ণ মণ্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। স্বজনেরা উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত দেড়টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
সুরতহাল প্রতিবেদনে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল আউয়াল উল্লেখ করেন, টিনশেড বাড়িটিতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন রাহেল ইসলাম। তিনি পেশায় রিকশাচালক। ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় গতকাল দিবাগত রাত ১টার দিকে টিনশেড ঘরের আড়ার সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দেন ওই যুবক। দেখতে পেয়ে ওই যুবকের স্ত্রীসহ স্বজনেরা মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এসআই আউয়াল আরও জানান, খবর পেয়ে মুগদা হাসপাতাল থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তাঁর বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার রোকনতাজ গ্রামে। বাবার নাম নজরুল ইসলাম।
বাবা নজরুল ইসলাম জানান, তাঁরা সবুজবাগে পাশাপাশি এলাকাতে থাকেন। স্ত্রী নূরজাহান ও একমাত্র মেয়ে নুসরাতকে নিয়ে দাসপাড়ার ওই বাসায় ভাড়া থাকতেন রাহেল। রাহেল ১৫-২০ হাজার টাকা ঋণগ্রস্ত ছিলেন। রাতে পরিবারের সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। মাঝরাতে স্ত্রীর ঘুম ভাঙলে দেখতে পান কক্ষের ভেতরেই আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন রাহেল। তাঁর চিৎকার শুনে বাড়িওয়ালাসহ আশপাশের লোকজন জড়ো হয়। এরপর তাঁকে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রাজধানীর দক্ষিণখান এলাকায় ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানায় কর্মরত এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ...
২ ঘণ্টা আগে
বিএসটিআইয়ের মান সনদ গ্রহণের আবেদন না করে সুইটমিট, ফারমেন্টেড মিল্ক, বিস্কুট, ব্রেড ও কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন দেওয়ার অপরাধে চাঁদপুরের দুটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
চাঁদপুর শহরের বড় স্টেশন মাছ বাজারে পচা ইলিশ বিক্রির অভিযোগে মেসার্স ইসমাইল ট্রেডার্সকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে বিভিন্ন অনিয়মে আরও দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুরে নেশাজাতীয় দ্রব্য মিশ্রিত খাবার খেয়ে পরিবারের সাত সদস্য হাসপাতালে চিকিৎসাধীন থাকার সুযোগে ওই বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোর রাতে উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল তালুকদার পাড়া গ্রামের ওই বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন ও জমির দলিলপত্র নিয়ে যায়
৩ ঘণ্টা আগে