মানহানিকর প্রতিবেদন প্রচারের অভিযোগে ইনডিপেনডেন্ট টেলিভিশনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের মামলা করেছে ওরিয়ন গ্রুপ।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ আদালতে এই মামলা করা হয়।
ওরিয়ন গ্রুপের ছয়টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিমের পক্ষে গ্রুপের সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো. মোখলেসার রহমান এই মামলা করেন। এতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিইও (প্রধান সম্পাদক) এম শামসুর রহমান ও প্রতিবেদক আব্দুল্লাহ আল রাফীকে বিবাদী করা হয়েছে।
গত ১৩ সেপ্টেম্বর ইনডিপেনডেন্ট টেলিভিশনে ‘বিদ্যুৎকেন্দ্রের নামে ওরিয়নের হাজার কোটি টাকা পাচার’ শিরোনামে সংবাদ প্রচারিত হয়। এতে বলা হয়, সাতটি বিদ্যুৎকেন্দ্র থেকে সরকারকে কোনো বিদ্যুৎ না দিয়ে ওরিয়ন সরকারি অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচার করেছে। ব্যবসায় রাজনৈতিক যোগাযোগ ব্যবহার করেছে। ওরিয়ন বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের জন্য নেওয়া ঋণের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করে ওই টাকা বিদেশে পাচার করা হয়েছে।
মামলায় বলা হয়, বাংলাদেশের আরও শতাধিক বিদ্যুৎ উৎপাদনকারীদের মতো একই বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) করেছে ওরিয়ন। ২০১১ সাল থেকে প্রতিষ্ঠানটি তাদের ছয়টি অত্যাধুনিক, সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও সম্পূর্ণরূপে চালু বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ১৬.৯ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করেছে।
ওরিয়ন গ্রুপ বলছে, তাদের সমস্ত বিনিয়োগ ও অর্থ বাংলাদেশেই রয়েছে। বিদেশে কোনো অর্থ পাচার হয়নি।
মামলার অভিযোগে বলা হয়, দুবাই ও চীনের দুটি বিদেশি কোম্পানি ওরিয়ন গ্রুপের মালিকানাধীন হওয়ার অভিযোগও মিথ্যা। এই কোম্পানিগুলোর সঙ্গে ওরিয়নের অংশীদারত্ব বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য বিডিং প্রক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল। কোম্পানি দুটির কোনোটিই ওরিয়নের চেয়ারম্যান বা কোনো বাংলাদেশির মালিকানাধীন নয়। ওরিয়নের কোনো কোম্পানিতে কোনো বহিরাগত রাজনৈতিক মালিকানা নেই। রাজনৈতিক অংশীদারত্বের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমে প্রভাব খাটানো এবং অর্থ আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
ওরিয়ন গ্রুপের সুনাম নষ্ট করতে এমন প্রতিবেদন প্রকাশ করা হয়েছে দাবি করে মামলায় বলা হয়, এতে প্রতিষ্ঠানটির ৫০০ কোটি টাকার ব্যবসায়িক ক্ষতি হয়।

ময়মনসিংহে ঘটা করে টিকা প্রদান কর্মসূচি বাস্তবায়নের দেড় মাস পেরিয়ে গেলেও হামে আক্রান্ত রোগীর সংখ্যা কমছে না। চিকিৎসকেরা বলছেন, টিকা না নেওয়া শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। আবার অনেক শিশু টিকা নিলেও শারীরিকভাবে দুর্বল হওয়ায় ফের আক্রান্ত হচ্ছে।
৬ ঘণ্টা আগে
ভাঙাচোরা বেইলি সেতুর ক্ষত ঢাকতে বালুভর্তি প্লাস্টিকের বস্তার তালি দিয়ে রেখেছেন স্থানীয়রা। আর অসমাপ্ত অবস্থায় থাকা পাশের নতুন সেতুতে নেই কোনো সংযোগ সড়ক। কাঠ ও বাঁশ দিয়ে বানানো মই বেয়ে সেই সেতুতে উঠে নদী পার হচ্ছেন অনেকে।
৬ ঘণ্টা আগে
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং রাঙামাটি পার্বত্য আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ানকে আবার মন্ত্রী হিসেবে নিয়োগের দাবিতে এখনো রাঙামাটিতে আন্দোলন চলছে। তাঁর পদত্যাগের কারণ হিসেবে নানান বিষয় উঠে এসেছে আলোচনায়।
৬ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পাঁচটি পয়েন্ট থেকে মাটি লুট করছে প্রভাবশালী চক্র। ‘পুলিশ-প্রশাসন ও অন্যদের ম্যানেজ করার জন্য’ প্রতিটি ট্রাক্টর থেকে আলাদাভাবে তোলা হয় চাঁদা। অবৈধভাবে এই মাটি কাটার কারণে নদীতীরবর্তী কয়েক কিলোমিটার এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়েছে।
৭ ঘণ্টা আগে