অন্য ১৩ জেলার সঙ্গে নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হলেও বর্তমান ডিসি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন পর্যন্ত দায়িত্বে থাকবেন। ১৬ জানুয়ারি নাসিক নির্বাচন শেষে ১৭ জানুয়ারি নতুন ডিসি এই জেলায় যোগ দেবেন। ওই দিন নারায়ণগঞ্জের ডিসিকে প্রত্যাহার করা হবে।
চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. মঞ্জুরুল হাফিজকে গত ৫ মে নারায়ণগঞ্জের ডিসি হিসেবে বদলি করা হয়। এদিন আরও ১২ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানান, নতুন নিয়োগ পাওয়া ১১ জন ডিসিকে ১৩ জানুয়ারি নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। নারায়ণগঞ্জে নিয়োগপ্রাপ্ত ডিসি যোগ দেবেন ১৭ জানুয়ারি। চাঁপাইনবাবগঞ্জের ডিসিকে নারায়ণগঞ্জ বদলি করা হয়েছে বলে চাঁপাইনবাবগঞ্জে নিয়োগ পাওয়া ডিসিকেও ১৭ জানুয়ারি যোগ দিতে বলা হয়েছে।
ওই কর্মকর্তা বলেন, নতুন ডিসিদের নিয়োগ প্রক্রিয়া অনেক আগেই শুরু হয়েছে। এটি রুটিন ওয়ার্ক, এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তবে বর্তমান ডিসি নির্বাচন সংক্রান্ত নানা বিষয়ে অবহিত বলে তাঁকে নির্বাচন শেষ করতে বলা হয়েছে।
গত ৫ জানুয়ারি নতুন ডিসি নিয়োগ দিয়ে ডিসি হিসেবে দায়িত্ব চালিয়ে আসা কর্মকর্তাদের বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে বদলি করা হলেও নারায়ণগঞ্জের ডিসি মোস্তাইন বিল্লাহকে বদলি করা হয়নি।

যাত্রাবাড়ী মোড়ে দায়িত্ব পালনের সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা এক নারীর চিৎকার শুনে দেখতে পান, এক ব্যক্তি ছিনতাই করে দৌড়ে পালাচ্ছেন। পরে পুলিশ সদস্যরা ধাওয়া করে তাঁকে আটক করেন। আটকের পর সেলিমকে তল্লাশি করেও তাঁর কাছে স্বর্ণের কানের দুলটি পাওয়া যায়নি। পরে জিজ্ঞাসাবাদে তিনি দুলটি গিলে ফেলার...
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) টিএসসিতে একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে রসায়ন বিভাগের অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
৫৩ হাজার ১০৯ একর সংরক্ষিত বনাঞ্চল আর পাহাড়ঘেরা মৌলভীবাজারে করাতকলের ছড়াছড়ি। বৈধ করাতকলের পাশাপাশি গড়ে উঠেছে অবৈধ করাতকল, যেখানে দিন-রাত চেরা হচ্ছে সামাজিক বনায়ন ও বন থেকে চোরাই পথে কেটে আনা গাছ। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কৃষিজমিতেও স্থাপন করা হচ্ছে করাতকল।
৩ ঘণ্টা আগে
রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ‘আদালতে গ্রেপ্তার দুজন যে জবানবন্দি দিয়েছে এবং সাক্ষী যে বক্তব্য দিয়েছে, তা হুবহু মিলে গেছে। সিদ্ধার্থ ও মুগ্ধ বলেছে গভীর রাত ২টা আড়াইটা পর্যন্ত সীমান্তের বাসায় বসে ইয়াবা সেবন করেছে। তারপর সেখান থেকে তাঁরা ওখানে যায়।
৩ ঘণ্টা আগে