রাজবাড়ী গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জালে আটকা পড়েছে ২২ কেজি ওজনের বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ। মাছটি বিক্রি হয়েছে ৩২ হাজার টাকা দামে।
আজ মঙ্গলবার সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে জেলে বাসুদেব হলদারের জালে মাছটি ধরা পড়ে।
জেলে বাসুদেব হলদার বলেন, ‘ভোরে আমরা কয়েকজন নদীতে মাছ শিকারে যাই। নদীর বিভিন্ন এলাকায় জাল ফেললেও মাছের দেখা পাইনি। সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় জাল ফেলি। সেখান থেকে জাল তুলতেই কয়েকটি ঝাঁকুনিতে বুঝতে পারে বড় কিছু আটকা পড়েছে। নদী থেকে নৌকায় জাল তুলে দেখি বিশাল বড় একটি পাঙাশ আটকা পড়েছে।’
‘সকাল ১০টার দিকে দৌলতদিয়া মৎস্য আড়তে মাছটির ওজন দিয়ে দেখি ২২ কেজি। সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি কিনে নেন। যুক্ত করেন জেলে বাসুদেব হলদার।
মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, ‘উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে ৩১ হাজার ৯০০ টাকায় পাঙাশটি কিনেছি। মাছটি বিক্রির জন্য মোবাইল ফোনে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করছি। কেজিপ্রতি ৫০ টাকা লাভ পেলেই মাছটি বিক্রি করে দেব।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে