
রাজধানীর আদাবর ও তেজগাঁও থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে কুখ্যাত ‘কবজিকাটা আনোয়ার’ গ্রুপের অন্যতম সদস্য, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার কবির ওরফে ধ্বংস কবিরসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-২। এ সময় এদের কাছ থেকে তিনটি চাপাতি উদ্ধার করা হয়।
আজ সোমবার সকালে র্যাব-২ এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব-২ জানায়, গত ২৮ জুন গোপন সংবাদের ভিত্তিতে আদাবর এলাকার শ্যামলী হাউজিংয়ের ৪ নম্বর সড়কে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে কবজিকাটা আনোয়ার গ্রুপের অন্যতম সদস্য, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার কবির ওরফে ধ্বংস কবির (৩৮) এবং তার সহযোগী আব্দুর রহমানকে (৩৫) দুটি চাপাতিসহ গ্রেপ্তার করা হয়।
একই দিন তেজগাঁও থানার কারওয়ান বাজার এলাকায় পৃথক অভিযানে স্বীকৃত কিশোর গ্যাং লিডার এবং একাধিক মাদক ও ছিনতাই মামলার আসামি মো. বিল্লাল হোসেনকে (২৮) একটি চাপাতিসহ গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে যোগসাজশে মোহাম্মদপুর, আদাবরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি, চুরিসহ অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
র্যাব-২ এর পক্ষ থেকে আরও জানানো হয়, ধ্বংস কবিরের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, মাদক-সংক্রান্ত পাঁচটি মামলা রয়েছে। এ ছাড়া বিল্লাল হোসেনের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, মাদকসহ মোট ১১টি মামলা রয়েছে।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের নূরে মদিনা ইব্রাহিমিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। সোমবার (১৭ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে নবীপুর চনকান্দা মসজিদের পাশ থেকে তাঁদের অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
৬ মিনিট আগে
অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম বলেন, ‘স্বপন চাকমা আমার কার্যালয়ে এসে ঘটনা বলতে থাকে। তার কথাবার্তা শুনে প্রথমে আমি অবাক হয়েছিলাম। পরে জীবতলী হেডম্যান হিটলার দেওয়ানের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানাই। এরপর হেডম্যানসহ পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি।’
১৫ মিনিট আগে
খুলনা নগরীতে অভিযান চালিয়ে আলামিন হাওলাদার ওরফে বেলু ওরফে ‘শুটার বেলু’কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে নগরীর বড় মির্জাপুর এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৫ মিনিট আগে
বিদ্যালয় ছুটির নির্ধারিত সময়ের আগেই শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেওয়া, নিয়মিত ক্লাস না নেওয়া, ক্লাস চলাকালে ঘুমানো ও মোবাইলে ফেসবুক দেখা এবং শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ করেছে কোমলমতি শিক্ষার্থীরা। রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবালকে থামিয়ে এসব অভিযোগ
১ ঘণ্টা আগে