
সরকারের দায়িত্ব নেওয়ার প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ড, বিভিন্ন উদ্যোগ ও অগ্রাধিকার তুলে ধরে ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুক প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। ই-বুকে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেলে বড় ধরনের বেতন বাড়ানোর সুপারিশের পাশাপাশি পেশাদার সাংবাদিকদের স্বীকৃতি দিতে মানসম্মত যাচাই-কাঠামো তৈরির উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে।
আজ সোমবার প্রকাশিত ই-বুকে ‘নবম জাতীয় বেতন স্কেলে: দীর্ঘ প্রতীক্ষার অবসান’ শিরোনামের অংশে বলা হয়েছে, প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। নতুন পে স্কেল দুই ধাপে বাস্তবায়নের সুপারিশ রয়েছে। প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর করা হতে পারে।
এতে আরও বলা হয়েছে, নবম পে স্কেলের সুপারিশ চূড়ান্ত করা হয়েছে এবং সচিব কমিটির সব সদস্য চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করেছেন। ২০২৬-২৭ অর্থবছরে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা এবং পেনশন ও গ্র্যাচুইটির জন্য ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
ই-বুকে গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক সংস্কারের বিভিন্ন উদ্যোগও তুলে ধরা হয়েছে। পেশাদার সাংবাদিকদের স্বীকৃতি দেওয়ার জন্য মানসম্মত যাচাই-কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে এতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া নতুন প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি গঠন এবং অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে স্বাধীন মিডিয়া কমিশন ও উপদেষ্টা কমিটি গঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা বলা হয়েছে।
সরকারের প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ডের এই ই-বুকে রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি, সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিনিয়োগ, কর্মসংস্থান, অবকাঠামো ও প্রশাসনিক সংস্কারসহ বিভিন্ন খাতের কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, তথ্য ও সম্প্রচার, প্রযুক্তি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, মৎস্য ও প্রাণিসম্পদ এবং গণপূর্ত খাতের বিভিন্ন উদ্যোগও এতে স্থান পেয়েছে।
ই-বুকের শেষ অংশে সরকারের প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ডের সারসংক্ষেপ তুলে ধরে উপসংহার দেওয়া হয়েছে। এতে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন ও জনকেন্দ্রিক রাষ্ট্র পরিচালনার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী তিন দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং সংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী ও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে।
৩৪ মিনিট আগে
ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত আমন্ত্রণ জানিয়েছে। ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে এই সম্মেলন হতে চলেছে।
১ ঘণ্টা আগে
ঢাকা কারা অধিদপ্তরের জেলার (লজিস্টিক অ্যান্ড মিডিয়া) মো. মাসুদ হাসান জুয়েল বলেন, সারা দেশে শিগগিরই কারাবন্দীরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন। এ ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখা হবে।
১ ঘণ্টা আগে
আমেরিকার কাছ থেকে বোয়িং কেনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বোয়িং কিনতে হবে এটা কেউ চাপিয়ে দিচ্ছে না। চাহিদা আছে বলেই আমেরিকা থেকে বোয়িং কেনা হচ্ছে। প্রয়োজনে আরও কেনা হবে।
২ ঘণ্টা আগে