
সাংবাদিক শামসুজ্জামান শামসের গ্রেপ্তারকে বাক্স্বাধীনতার ওপর নগ্ন আঘাত বলে অভিহিত করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক ফোরাম। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিএনপিপন্থী এই শিক্ষক সংগঠন।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে শামসুজ্জামান যদি কোনো বিধি লঙ্ঘন করেই থাকেন, তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু ভোররাতে সন্ত্রাসী কায়দায় উঠিয়ে নিতে হবে কেন? প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত সরকারের পক্ষ থেকে এ ঘটনা অস্বীকার করা হবে কেন? আমরা মনে করি, এভাবে গভীর রাতে একজন সংবাদকর্মীকে আটক করা বাক্স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর চরম আঘাত।’
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ‘দেশের সাধারণ জনগণ যে স্বাধীন নয়, এটা বলার স্বাধীনতাও তাঁদের নেই। দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতিতে প্রাণ ওষ্ঠাগত হলেও ভুক্তভোগী জনগণকে মেকি হাসি দিয়ে বলতে হবে, ভালো আছি।’
জাবি শিক্ষক ফোরাম মনে করে, গণতন্ত্রমনস্ক কোনো মানুষ এই দমবন্ধ পরিবেশে ভালো থাকতে পারে না। তারা সাংবাদিক শামসুজ্জামানকে অতি সত্বর মুক্তি দেওয়ার পাশাপাশি সরকারি বাহিনী কর্তৃক দেশের নিরীহ জনগণের ওপর নিপীড়ন বন্ধ করার দাবি জানিয়েছে।
আরও খবর পড়ুন:

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে