
বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে প্রতারণার মামলায় জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।
তৌহিদ আফ্রিদির পক্ষে আইনজীবী ইকবাল মাহমুদ শোভন আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
আদালত প্রাঙ্গণে আইনজীবী ইকবাল মাহমুদ শোভন সাংবাদিকদের বলেন, এই মামলায় জামিন পাওয়ায় তৌহিদ আফ্রিদির কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র বাদী আশফাহ তোয়াহা দ্যূতির সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে। শুরুতে অল্প পরিমাণ অর্থ ফেরত দিয়ে বিশ্বাস অর্জনের পর বিভিন্ন ধাপে বিনিয়োগের নামে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়। পরে তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ওয়ারী থানায় মামলা করেন।
পুলিশের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওই প্রতারক চক্রের সঙ্গে তৌহিদ আফ্রিদির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ মামলায় গত ১৫ জুন তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে, গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে সিআইডি তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে। পরে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। তাঁর আইনজীবী জানান, ওই দুই মামলায় জামিন পাওয়ার পর কারামুক্তির আগেই প্রতারণার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। ফলে জামিন পেলেও তিনি এত দিন কারাগার থেকে মুক্তি পাননি।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক রোগীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। আজ মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়। তবে ১৬ জুলাই ভোরে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় এক রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব দেওয়ার অভিযোগে নির্বাচন অফিসে আউটসোর্সিংয়ে কর্মরত তিনজনকে চাকরিচ্যুত করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ার পর সোমবার তাদের অব্যাহতি দেওয়া হয় বলে মঙ্গলবার জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন।
১৫ মিনিট আগে
কক্সবাজারের মহেশখালী চ্যানেল থেকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া বালু উত্তোলনের দায়ে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫০ লাখ ৩৭ হাজার ৭৮০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
২০ মিনিট আগে
বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা দেখতে আমি ও আমার তিন বন্ধু মাঠে বসেছিলাম। এর মধ্যে দুজন নারী ও একজন পুরুষ শিক্ষার্থী ছিলাম। দুই নারী শিক্ষার্থীর একজন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী পুষ্পিতা চৌধুরী, যিনি হুইলচেয়ার ব্যবহার করেন...
২৬ মিনিট আগে