
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা টাইমসের সাংবাদিক মেহেদী হাসান নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন মেহেদী হাসানের খালা রিজিয়া বেগম।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। পরে মেহেদী হাসানের মৃত্যুর ঘটনায় কোনো অপমৃত্যুর বা অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে কি না সে সম্পর্কে প্রতিবেদন দেওয়ার জন্য যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাতীয় পার্টির আনোয়ার হোসেন মঞ্জু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ নেতা হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন, ডিবি প্রধান হারুন অর রশিদ প্রমুখ।
উত্তর যাত্রাবাড়ীর বাসিন্দা রিজিয়া বেগম মামলায় আরজিতে বলেন, গত ১৮ জুলাই বিকেল সাড়ে ৫টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সংগ্রহের জন্য পেশাগত দায়িত্ব পালন করছিলেন মেহেদী হাসান। তিনি যাত্রাবাড়ী থানা এলাকার হানিফ ফ্লাইওভারের ওপর কাজলা টোল প্লাজার পশ্চিম পাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় পুলিশ এবং আওয়ামী লীগ নেতা-কর্মীদের গুলিতে মেহেদী হাসান গুরুতর আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মামলায় অভিযোগ করা হয়, আরজিতে বর্ণিত আসামিরা ও পুলিশ এবং আওয়ামী লীগ সদস্যরা নির্বিচারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি চালান। আন্দোলন দমানোর উদ্দেশ্যে পরিকল্পিত এই গুলি ছোড়া হত্যাকাণ্ডের শামিল।

কিশোরগঞ্জ হোসেনপুরে তিন বছর ধরে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে চাষিদের। প্রতিবছর আলুর উৎপাদন খরচ বাড়লেও বাজারদর কম হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। এ ছাড়া স্থানীয় কোনো হিমাগার না থাকায় আলু সংরক্ষণের উপায় তাঁদের নেই।
৩১ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদী এলাকা থেকে অপহরণের চার দিনের মাথায় ১৪ জন বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর বাউফলে চাঁদা না পেয়ে তরমুজচাষিকে কুপিয়ে-পিটিয়ে আহত করার জেরে স্থানীয়দের গণপিটুনিতে উজ্জ্বল কর্মকার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
মাদারীপুরে গ্যাস সিলিন্ডারভর্তি ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অজয় কুমার হাওলাদার নামে পিকআপচালক নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হন তাঁর সহকারী।
২ ঘণ্টা আগে