রাজধানীর সবুজবাগে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে সবুজবাগ এলাকার মায়াকানন ৭ নম্বর জামে মসজিদের পাশের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) রবীন্দ্রনাথ সরকার আজকের পত্রিকাকে জানান, শুক্রবার সকালে ওই নির্মাণাধীন ভবনের ১০ তলার বাইরের দিকে মাচা তৈরির কাজ করছিলেন তিন শ্রমিক। এ সময় ওই মাচা ছিঁড়ে নিচে পড়ে গুরুতর আহত হন তাঁরা। পরে মুগদা হাসপাতালে নিয়ে গেলে দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তিনি আরও জানান, অপর শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক হতাহত শ্রমিকদের পরিচয় জানা যায়নি।
বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টের আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। আজ শনিবার রাতে নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াপদা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
খুলনার রূপসায় জয় ঢালী (২৭) নামে এক যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার রাত সোয় ৯টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনী মহল গ্রামের একটি চায়ের দোকানের সামনে হত্যা করা হয়। নিহত যুবক দুর্জনী মহল গ্রামের বাসিন্দা আক্তার ঢালীর ছেলে।
৯ মিনিট আগে
নাটোরের বড়াইগ্রামে দুই ভাইয়ের লাগানো দুই শতাধিক কুলগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে আসাদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার ভোরের দিকে উপজেলার চক নটাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
বরিশালের মুলাদীতে পারিবারিক কলহের জেরে কন্যাশিশুসহ বিষপান করেন পিংকি বেগম (২৮)। এতে শিশু সুমাইয়া বেগম (৮) মারা গেলেও বেঁচে আছেন পিংকি। তাঁকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২২ মিনিট আগে