
রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন হোটেল কর্মচারী মো. সিয়াম (২২), চায়ের দোকানদার আলমগীর হোসেন (৩২) ও গৃহিণী আশা আক্তার (২৮)।
আহত সিয়াম জানান, তিনি থাকেন যাত্রাবাড়ী এলাকায়। সেখানে একটি হোটেলে কাজ করেন। সন্ধ্যায় গেন্ডারিয়ার মুন্সিরটেকে তাঁর ফুফার চায়ের দোকানে এসেছিলেন। হঠাৎ রাস্তায় মারামারি শুরু হলে তিনি দোকানের ভেতর থেকে শাটার বন্ধ করে দিচ্ছিলেন। তখনই তাঁর ডান কাঁধে একটি গুলি এসে লাগে।
আহত আলমগীরের স্ত্রী জান্নাতি আক্তার জানান, তাঁর স্বামীর সেখানে চায়ের দোকান রয়েছে। সন্ধ্যায় দোকানের সামনে মারামারি ও গোলাগুলি শুরু হয়। তখন দোকানের ভেতরে থাকা অবস্থায় আলমগীর কপালের ঠিক মাঝ বরাবর গুলিবিদ্ধ হন।
আহত আশা আক্তার জানান, তিনি থাকেন ওই এলাকায়ই। সন্ধ্যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় মারামারি মাঝে পড়ে যান। এতে তাঁর ডান পায়ের রান গুলিবিদ্ধ হয়। তবে কারা গোলাগুলি করছিল, সেটি তিনি জানেন না।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, তিনজনই জরুরি বিভাগে ভর্তি আছেন। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
জানা গেছে, মাদক ব্যবসায়ী দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। এর আগে স্থানীয় মাদক কারবারি অটো সজল ও তাঁর চাচাকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের অনুসারীরা মনে করে এর পেছনে স্থানীয় ৪০ নং ওয়ার্ডের বিএনপি নেতা মনির হোসেন ও তাঁর ভাগনে রাসেল জড়িত। ক্ষিপ্ত হয়ে তাঁদের অনুসারীরা রোববার রাত ৯টার দিকে মনিরের মুন্সিরটেকের অফিসে হামলা চালায়। এ সময় মনির হোসেনের অনুসারীরাও পাল্টা হামলা চালায়। গোলাগুলির ঘটনা ঘটে। দুই পক্ষই গোলাগুলির পর পালিয়ে যায়।
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ৯টার দিকে গুলির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তবে কত রাউন্ড গুলির ঘটনা ঘটেছে তা নিশ্চিত না।’
ঘটনার সময় পুরো এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয় সন্ত্রাসীরা। এ সময় আতঙ্ক ছড়িয়ে পরে। মনির হোসেন স্থানীয় ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

রুমানার অভিযোগ, গত ১৭ জুলাই বিকেলে তাঁর স্বামী হামিদুল মিয়া শ্বশুরবাড়িতে এসে ১১ মাস বয়সী মেয়ে ফাতেমা আক্তার জান্নাতকে কোলে নিয়ে জুস কিনে দেওয়ার কথা বলে বাইরে বের হন। এরপর শিশুটিকে নিয়ে আর বাড়িতে ফেরেননি তিনি।
১২ মিনিট আগে
পিরোজপুরের কাউখালীতে ৬৯টি শর্টগানের কার্তুজ, ওয়াকিটকি, ভুয়া পুলিশ আইডি কার্ড ও ভুয়া অস্ত্রের লাইসেন্সসহ মো. শাওন ইসলাম অপু (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের শিয়ালকাঠি চৌরাস্তার কাছে মৃত শাখাওয়াত হোসেনের দোতলা ভবনের...
২৫ মিনিট আগে
অবস্থান কর্মসূচি চলাকালে ঘটনাস্থলে থাকা গণমাধ্যমকর্মীরা ছবি ও ভিডিও ধারণ করতে গেলে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাতে বাধা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ধারণ করা ভিডিও মুছে ফেলতে গণমাধ্যমকর্মীদের ওপর চাপ দেওয়ার অভিযোগও ওঠে।
৩৪ মিনিট আগে
নাজমার ভাষ্য, আগুন লাগার পর হাসপাতালের ভেতরে লোকজন ছোটাছুটি শুরু করলে কুলসুম ছেলে ও মেয়েকে নিয়ে সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করেন। মিম আগে বের হয়ে যায়। পরে ফিরে এসে দেখে, লোকজন তাঁর ভাই স্বাধীনকে টেনে বের করছেন; কিন্তু মাকে পাওয়া যাচ্ছে না।
৪০ মিনিট আগে