
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি মেহেদী হাসানের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। স্বেচ্ছাসেবক লীগের নেতারা এ হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে একজনকে আটক করা হয়। এর আগে রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মেহেদী ওই এলাকাতেই থাকেন।
আটক হামলাকারীর নাম শাহজাহান। তিনি স্বেচ্ছাসেবক লীগের নারায়ণপুর ইউনিয়নের সভাপতি বলে জানিয়েছে পুলিশ।
মেহেদী হাসান বর্তমানে চাঁদপুর স্থানীয় একটি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৮ বর্ষের শিক্ষার্থী। এর আগে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ভুক্তভোগী মেহেদী হাসান বলেন, ‘আমি নিজের এলাকার কাছে ছিলাম। সেখানে একদল মাদক ব্যবসায় জড়িত। তাদের সঙ্গে কথা বলতে গেলে তারা আমাকে ঘিরে ধরে। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র নিয়ে এসে আমার ওপর অতর্কিত হামলা করে।’
এ বিষয়ে চাঁদপুর মতলব থানার (দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহম্মেদ বলেন, ঘটনা শোনামাত্রই আমি ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করেছি এবং মেহেদীকে চাঁদপুর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করি। বর্তমানে সেনাবাহিনীর টিম ও পুলিশের টিম বাকি হামলাকারীদের আটকের জন্য অভিযান চালাচ্ছে। আটক হামলাকারী নিষিদ্ধ সংগঠন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, ‘আমি চাঁদপুর জেলা এসপি ও মতলব থানার ওসির সঙ্গে যোগাযোগ করেছি। তারা ইতিমধ্যে একজনকে আটক করেছে। বাকিদের আটকে অভিযান চলছে।’

পাবনার ঈশ্বরদীতে একটি গাড়ির ধাক্কায় আনোয়ার হোসেন (৪৬) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ঈশ্বরদী-পাবনা আঞ্চলিক মহাসড়কের দাশুড়িয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি গ্রামে পারিবারিক কবরস্থানে সোমবার দিবাগত গভীর রাতে দাফন করা হয়েছে। এর আগে রাত সাড়ে ১১টার দিকে তাঁর বাবার বাড়ির উঠানে জানাজা অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে
পুলিশের ভাষ্য, জবানবন্দিতে ইমন ঘটনার দায় স্বীকার করেছেন। জবানবন্দি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে রাতেই পুলিশি নিরাপত্তায় তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আদালতে জবানবন্দি দেওয়ার সময় ইমন কান্নায় ভেঙে পড়েন বলেও পুলিশ সূত্রে জানা গেছে।
১ ঘণ্টা আগে
পিরোজপুরের নেছারাবাদে মো. হামিম খান (১২) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্র তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। ১৯ সেপ্টেম্বর (শনিবার) বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি সে। এ ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার।
২ ঘণ্টা আগে