
দুপুর থেকে থেমে থেমে ঝরছে বৃষ্টি। এর মধ্যেই আজ বুধবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে জড়ো হয়েছে হাজারো মানুষ। বেলা ৩টা ৫৫ মিনিটের দিকে বাজানো হয় জাতীয় সংগীত। এরপর এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সদস্যসচিব ঋআজ মোর্শেদ ও তাঁর দলের গান পরিবেশনের মধ্য দিয়ে কনসার্ট শুরু হয়।

জুলাই গণ-অভ্যুত্থানে বিজয়ের দিন উদ্যাপনের লক্ষ্যে এই কনসার্টের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সংশ্লিষ্ট মুনসুন কালচারাল অ্যালায়েন্স। কনসার্টে গানে অংশ নিচ্ছেন পারসা মাহজাবীন, সেজান, কুঁড়েঘর, আর্বোভাইরাস, এভয়েড রাফা, আসিফ আকবর, শিরোনামহীন, আর্ক (হাসান) ও আর্টসেলের মতো ব্যান্ড দল।

বর্ষা বিপ্লবের গানে প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং বিশেষ অতিথি হুইপ নূর-ই-আলম ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের উপস্থিত থাকার কথা রয়েছে।

পাবনায় এক থেকে দুই ঘণ্টা পরপর লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহকদের ক্ষোভের মুখে ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি এলাকায় এক মিটার রিডারকে প্রায় চার ঘণ্টা আটকে রাখা হয়। বিদ্যুৎ কর্মকর্তারা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।
৩ মিনিট আগে
নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে রোপা আমন চাষের সময় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় ৮ জন আহত হয়েছেন। বুধবার সকালে ভাটিরটেকের বয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২৫ মিনিট আগে
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কোর্ট স্টেশন এলাকা ও লঞ্চঘাটে দুই প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাসি ও রান্না করা মাংস কাঁচা মাংসের সঙ্গে সংরক্ষণ এবং মূল্য তালিকা না রেখে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে বুধবার দুপুরে এ জরিমানা করা হয়।
৩২ মিনিট আগে
জনপ্রিয় চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের জামিন মেলেনি। আজ বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. এহসানুল ইসলাম তাঁর জামিন নামঞ্জুর করেছেন।
৪০ মিনিট আগে