
রাজধানীর গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনার প্রেক্ষাপট নিয়ে নির্মিত ভারতীয় সিনেমা ‘ফারাজ’ নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমসহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে প্রচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী রুকন উদ্দিন মাহমুদ ও আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। এর আগে হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় নিহত অবিন্তা কবিরের মা রুবা আহমেদ সংবাদ সম্মেলন করেও দেশের প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তি না দেওয়ার দাবি জানান। পরে তিনি রিট করেন।
আইনজীবী আহসানুল করীম বলেন, ‘ভারতীয় সিনেমাটিতে অবিন্তার পোশাকপরিচ্ছদ এমনভাবে দেখানো হয়েছে, যা আমাদের সভ্য সমাজে কখনো পরিধান করে না। এখানে মেয়েটিকে চারিত্রিকভাবে অবনমিত করা হয়েছে। বাংলাদেশের র্যাব-পুলিশকে এখানে ব্যর্থ দেখানো হয়েছে। এসব কারণে বাংলাদেশের কোনো প্ল্যাটফর্মে সিনেমাটি আসা উচিত না।’

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলে বড় পতন হয়েছে। ২০২৬ সালে এ বোর্ডে পাসের হার নেমে এসেছে ৫৮ দশমিক ৫ শতাংশে, যা গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছর পাসের হার ছিল ৬৭ দশমিক ৩ শতাংশ। এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৮ দশমিক ৯৮ শতাংশ...
৪ মিনিট আগে
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। এ বছর এই বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৩ হাজার ৯৬৬ জন এবং ছাত্রী ৫ হাজার ৮৪৮ জন...
৪৪ মিনিট আগে
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে সিলেট শিক্ষা বোর্ড। আজ সোমবার সিলেট শিক্ষা বোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর ফলাফল ঘোষণা করেন। এবার সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ। মোট ৫১ হাজার ৯৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে...
১ ঘণ্টা আগে
এসএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ। গতবছর যা ছিল ৫৬ দশমিক ৩৮ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার বেড়েছে প্রায় ৩ দশমিক ৯৭ শতাংশ।
১ ঘণ্টা আগে