গাজীপুরের কালীগঞ্জে ফুটবল খেলতে গিয়ে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে হরিদেবপুর গ্রামের এক মাঠে খেলার সময় সে অসুস্থ হয়ে পড়ে।
মৃত শিক্ষার্থীর নাম মো. রায়হান (১৬)। সে হরিদেবপুর গ্রামের সৌদি আরব প্রবাসী আল-আমিনের ছেলে ও নোয়াপাড়া ময়েজউদ্দিন উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
রায়হানের স্বজনেরা জানান, স্কুল বন্ধ থাকায় বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের মাঠে ফুটবল খেলতে যায়। এ সময় সে অসুস্থ হয়ে পড়লে তার সহপাঠীরা মাথায় পানি ঢালে। রায়হানের অবস্থার অবনতি হলে বাড়িতে খবর দেয় তার বন্ধুরা। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
জাঙ্গালীয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজি সারওয়ার হোসেন, পরিবারের সদস্যদের থেকে শুনেছি তীব্র গরমে অসুস্থ হয়ে স্কুলছাত্র রায়হানের মৃত্যু হয়েছে। আজ বিকেলে তার জানাজা শেষে দাফন করা হয়েছে।

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে মিজানুর রহমান স্বপন নামের এক বিএনপি নেতাকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। আজ সোমবার তাঁকে আটকের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
৪০ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১৬টি এক হাজার টাকার জাল নোটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয় জনতা তাঁদের জাল নোটসহ হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে জাল নোটের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে গ্রেপ্তার ব্যক্তিদের নিয়ে অভিযান চালায় পুলিশ।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম আক্রান্ত হয়ে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালটিতে ভাঙচুরের চালিয়েছে তার স্বজনরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসির গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া কমানোর দাবিতে শিক্ষার্থীদের ডাকা অবরোধ স্থগিত করেছে ‘পরিবহন সিন্ডিকেটবিরোধী ছাত্র ঐক্য’। আজ সোমবার রাতে জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবের হস্তক্ষেপে বাসমালিকেরা সিদ্ধান্ত জানাতে দুই দিন সময় নিয়েছেন।
১ ঘণ্টা আগে