
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) ছাড়া ঘুমের ওষুধ বিক্রি না করায় দোকানে (ফার্মেসি) হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
হামলার প্রতিবাদে ঘটনার পর থেকে মধুপুরের সব ব্যবসাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন ব্যবসায়ীরা। তবে আজ রোববার সকাল থেকে সব ধরনের দোকান খুললেও ওষুধের দোকান বন্ধ রয়েছে।
মধুপুর কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ খান জানান, সন্ধ্যার দিকে কয়েক যুবক ময়মনসিংহ রোডের সোহাগ ফার্মেসিতে প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ কিনতে আসেন। দোকানমালিকের ছেলে সোহাগ মিয়া তাঁদের কাছে ওষুধ বিক্রি করতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির হয়। খবর পেয়ে দোকানের মালিক মো. ফজলুল হক এসে তাঁর ছেলেকে বাসায় পাঠিয়ে দেন।
আব্দুর রশিদ খান জানান, রাত পৌনে ৮টার দিকে একদল যুবক এসে দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালান। তাঁদের হামলায় দোকানমালিক মো. ফজলুল হক গুরুতর আহত হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফজলুল হক বলেন, আঙিনাপাড়ার মাহফুজ, মিরাজ, রিফাতসহ একদল যুবক এসে অতর্কিত হামলা চালান। আমাকে বেধড়ক মারধর করা হয়। দোকান থেকে ১ লাখ ৬০ হাজারের বেশি টাকা ও বেশ কিছু ওষুধ লুট করে নিয়ে যান হামলাকারীরা।
ব্যবসায়ীর ওপর হামলার খবর পেয়ে মধুপুর শিল্প ও বণিক সমিতির নেতারা তাৎক্ষণিকভাবে মধুপুরের সব দোকানপাট বন্ধ করে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
সংগঠনের সহসভাপতি এনামুল হকের সভাপতিত্বে বাসস্ট্যান্ডের আনারস চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নুসহ অনেকেই বক্তব্য দেন।

এদিকে মধুপুর ড্রাগিস্টস্ ও কেমিস্টস্ সমিতির সভাপতি আব্দুস সালাম তাৎক্ষণিক জরুরি সভা করে মধুপুরের সব ওষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। আজ রোববার উপজেলার ওষুধ ব্যবসায়ীদের নিয়ে প্রতিবাদ সভা আহ্বান করা হয়েছে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যবসায়ীদের দোকানপাট খোলার অনুরোধ জানানো হয়েছে।’

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে দুই প্রধান শিক্ষকসহ ছয় সরকারি চাকরিজীবীকে পদ দেওয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে। এ নিয়ে ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে। তাঁদের অভিযোগ, ত্যাগী ও সক্রিয় নেতাদের উপেক্ষা করে সরকারি চাকরিজীবীদের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে, যা সরকারি চাকরিবিধি ও দলী
৫ মিনিট আগে
দুর্গাপূজা উপলক্ষে এ বছর প্রতিটি পূজামণ্ডপে চালের বরাদ্দ ৫০০ কেজি থেকে বাড়িয়ে ৬০০ কেজি করেছে সরকার। তবে এর সুবিধা ভোগ করতে পারছেন না সাভার-আশুলিয়ার দুর্গামণ্ডপগুলোর পূজারিরা।
১৩ মিনিট আগে
যৌনকর্ম, মানবপাচার ও যৌন শোষণের মধ্যে পার্থক্য স্পষ্ট করা প্রয়োজন। যৌনকর্ম মানেই পাচার নয়। যৌনকর্মীদের মানবাধিকার ও নাগরিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাঁদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। বুধবার (১৪ অক্টোবর) নারীপক্ষ আয়োজিত ‘যৌনকর্মকে অপরাধমুক্তকরণ ও সংবেদনশীল...
২৫ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত শুরু করেছে প্রাথমিক শিক্ষা বিভাগ।
২৬ মিনিট আগে