‘লাশ হয়ে বের হব তবুও ক্যাম্পাস ছাড়ব না’—৫ মে পর্যন্ত ঢাকা কলেজের হল বন্ধ ঘোষণা করে আজ মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে হল-ক্যাম্পাস ত্যাগ করার নির্দেশের প্রতিক্রিয়ায় এমনটি বলেছেন শিক্ষার্থীরা।
এই সংবাদ লেখার সময় রাত ১১টা পর্যন্ত শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করছিল। হল-ক্যাম্পাস ছেড়ে কোনো শিক্ষার্থী যায়নি বলে জানা যায়।
আশিক আব্দুল্লাহ নামের ২০১৮-১৯ সেশনের এক শিক্ষার্থী বলেন, ‘আমার ভাই আহত। ব্যবসায়ীরা আমাদের মারছে। এই মুহূর্তে আমরা কোথায় যাব? আমরা ক্যাম্পাস ছাড়ব না।’ কলেজ প্রশাসনের এ রকম সিদ্ধান্তকে অনৈতিক বলে উল্লেখ করেন এ শিক্ষার্থী।
ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, ‘প্রয়োজনে আমরা লাশ হয়ে বের হব। তবু হল-ক্যাম্পাস ছাড়ব না।’
তিনি বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের ওপর যে হামলা চালানো হয়েছে এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা ঢাকা কলেজের অধ্যক্ষকে সুন্দর সমাধান করার আহ্বান জানিয়েছি। তিনি যদি না পারেন তাহলে তাঁর পদত্যাগ দাবি করছি।’
সরেজমিনে দেখা যায়, আজ ইফতারের আগমুহূর্তে নিউমার্কেট এলাকার পরিবেশ শান্ত হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়। কিন্তু ইফতারের পরপরই আবারও লাঠি ও দেশীয় অস্ত্র হাতে নিউমার্কেটে অবস্থান নেন ব্যবসায়ীরা। একই সময় শিক্ষার্থীদের অবস্থান করতে দেখা যায়। উত্তেজনা থাকলেও সংঘর্ষের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন:

সমস্যা-সংকট সত্ত্বেও যশোরে বেড়েছে রেলের যাত্রী ও আয়। গত এক বছরে আড়াই লাখের বেশি অতিরিক্ত যাত্রী যশোর রেলওয়ে জংশন থেকে যাত্রা করেছে। এতে আয় বেড়েছে ৬ কোটি টাকা। এর আগের বছরের তুলনায় রাজস্ব আয় বেড়েছে ৩০ শতাংশ।
২৪ মিনিট আগে
কিশোরগঞ্জ হাওরাঞ্চলে ২৩০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৪৯ টিতে প্রধান শিক্ষক নেই। সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রতিটিতে একজন সহকারী শিক্ষককে বাড়তি দায়িত্ব হিসেবে প্রধান শিক্ষকের যাবতীয় কাজ করতে হচ্ছে। ফলে বিদ্যালয়ের নিয়মিত পাঠদান ও দাপ্তরিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।
৩৪ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরায় নির্মাণাধীন ১ হাজার ২০২ কোটি টাকার তীর রক্ষা প্রকল্পের কয়েকটি স্থানে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। গত কয়েক দিনে প্রকল্পের প্রায় ২০০ মিটার অংশ পদ্মা নদীতে বিলীন হয়েছে। এতে নদীপাড়ের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
ভোলার মনপুরা উপজেলা রক্ষায় হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে বেড়িবাঁধ। সেই বাঁধেরও কয়েকটি স্থান ধস দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, পাউবোর সঠিক তদারকির অভাব এবং সাব-ঠিকাদার দিয়ে নিম্নমানের কাজের কারণে বৃষ্টিতেই ধসে যাচ্ছে বেড়িবাঁধ।
১ ঘণ্টা আগে