
রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যা মামলায় ৩৩ আসামির বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করে তাঁদের অপরাধ আমলে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী অভিযোগপত্র গ্রহণ করেন। অভিযোগপত্র গ্রহণ করে এই মামলায় পলাতক ৯ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও নির্দেশ দেন আদালত।
যাঁদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে তাঁরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, বিদেশে পলাতক জিসান আহম্মেদ ওরফে মন্টু ওরফে ইমদাদুল হক ও মানিক ওরফে জাফর আহমেদ ওরফে ফ্রিডম মানিক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মারুফ আহমেদ মনসুর, ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান ওরফে বাবুল ওরফে বাবুল তালুকদার, ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক নেতা আমিনুল ইসলাম ওরফে হাবিব, মো. সোহেল ওরফে রানা মোল্লা ওরফে ল্যাংড়া সোহেল, শামসুল হায়দার ওরফে উচ্ছল ওরফে উজ্জ্বল ও মো. রিফাত হোসেন। পরে আদালত আসামিদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদনের জন্য আগামী ১৭ আগস্ট দিন ধার্য করেন।
এর আগে গত ৫ জুন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র দাখিল করে। তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তিনি অভিযোগ পত্রে উল্লেখ করেন তদন্তে ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তবে এক্সেল সোহেল নামে এক আসামির পূর্ণাঙ্গ নাম-ঠিকানা না পাওয়ায় অব্যাহতির আবেদন করা হয়েছে। এ ক্ষেত্রে বিচারের জন্য ৩৩ জনকে অভিযুক্ত করা হয়। চার্জশিটে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও জাতীয় পার্টির একাধিক পদধারী নেতা আসামির তালিকায় রয়েছেন। সিটি করপোরেশনের কাউন্সিলরও আছেন আসামির তালিকায়।
চার্জশিটভুক্ত অন্য আসামিরা হলেন মতিঝিল থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মাতবর ওরফে রফিক ওরফে খোকা, থানা জাতীয় পার্টির নেতা জুবের আলম খান ওরফে রবিন ওরফে রেলওয়ে রবিন, হাবীবুল্লাহ বাহার কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সোহেল শাহরিয়ার ওরফে সোহেল রানা, ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের বহিষ্কৃত সভাপতি মারুফ রেজা সাগর, ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সদস্য মোরশেদুল আলম রফিক ওরফে পলাশ, ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান সোহেল ওরফে ঘাতক সোহেল, সুমন শিকদার মুসা, মুসার ভাগনে ইয়াসির আরাফাত সৈকত, মুসার ভাতিজা সেকান্দার শিকদার ওরফে আকাশ, ইমরান হোসেন জিতু, শামীম হোসাইন ওরফে মোল্লা শামীম, রাকিবুর রহমান রাকিব, তৌফিক হোসাইন ওরফে বাবু ওরফে বিডি বাবু, ওমর ফারুক ওরফে কানা ফারুক, নাসির উদ্দিন ওরফে কিলার নাসির, ইশতিয়াক আহমেদ জিতু, মাহবুবুর রহমান টিটু, হাফিজুল ইসলাম ওরফে হাফিজ, মাসুম মোহাম্মদ ওরফে রানা মোল্লা ওরফে আকাশ, নাসির উদ্দিন ওরফে মানিক, মশিউর রহমান ওরফে একরাম, আবুল হোসেন মোহাম্মদ আরাফাত উল্লাহ ইসলাম খান ওরফে দামাল, আবু সালেহ সিকদার ওরফে শুটার সালেহ ও মো. মারুফ খান। এই ২৪ জন বিভিন্ন সময়ে গ্রেপ্তার হন। তাঁদের মধ্যে জামিনে থাকা তিন আসামি মশিউর রহমান ইকরাম, আরিফুর রহমান সোহেল, তৌফিক হোসেনের জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া, হাইকোর্ট থেকে জামিন পাওয়া রাকিব ও মোরশেদুলের জামিন বহাল রেখেছেন আদালত।
২০২২ সালের ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এ সময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামে এক কলেজছাত্রীও নিহত হন। এ ছাড়া টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর ওই দিন রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে হত্যা মামলা করেন।

রাজধানীর কামরাঙ্গীরচরে পারিবারিক বিরোধের জেরে মোহাম্মদ (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার (১৫ জুন) রাত সোয়া ৮টার দিকে কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় ফুটবল খেলার সময় বজ্রপাতে মো. অন্তর (২২) নামের এক যুবক মারা গেছেন। আজ সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চক দৌলতপুর মণ্ডলটোলা এলাকায় হাজি আমিনুল মোল্লার আমবাগানে এ ঘটনা ঘটে। নিহত অন্তর আলী একই এলাকার আব্দুল মান্নানের ছেলে।
২৯ মিনিট আগে
কুমিল্লার মেঘনা ও তিতাস উপজেলার সীমান্তবর্তী চরবিনোদনপুর এলাকায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টায় শুরু হওয়া কয়েক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে মেঘনা থানা-পুলিশ।
৩৩ মিনিট আগে
কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া আরও ৫২ বাংলাদেশি দেশে ফিরেছেন। সোমবার (১৫ জুন) দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে গত ১২ ও ১৩ জুন আরও ৯১ জন দেশে ফেরেন...
৩৮ মিনিট আগে