
রাজধানীর ফার্মগেট এলাকার তেজগাঁও কলেজের মসজিদ থেকে উগ্রবাদী সংগঠনের সদস্য সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে কলেজের মসজিদে গোপনে বৈঠক করার সময় তাঁদের আটক করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকদের তেজগাঁও থানার হেফাজতে রাখা হয়েছে।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, ‘কলেজের মসজিদে গোপনে বৈঠক করার সময় তাঁদের আটক করা হয়েছে। আমরা সন্দেহ করছি, তাঁরা জঙ্গি কার্যক্রমের সঙ্গে যুক্ত।’
আটকদের বিষয়ে যাচাই-বাছাই করতে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন বলে জানান তিনি।
ওই কর্মকর্তা আরও বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। পরে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো যাবে।’
তবে আটক ব্যক্তিদের পরিচয় ও তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।
ডিএমপির তেজগাঁও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, ‘তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

সকালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায় রাফি। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর হাসপাতাল চত্বরে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উত্তেজিত স্বজন ও স্থানীয় কয়েকজন ব্যক্তি চিকিৎসকের কক্ষে ঢুকে অসদা
৩ মিনিট আগে
যশোরের বেনাপোল পৌর গেটের উত্তরের একটি খোলা মাঠ থেকে ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দাফন করা হয়। হাতের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
৬ মিনিট আগে
মাঝিদের ছন্দময় বৈঠার টান, ‘হেইও রে হেইও’ হাঁক আর দুই পাড়ে হাজারো মানুষের উচ্ছ্বাসে চার বছর পর আবারও প্রাণের উৎসবে মেতেছে কুষ্টিয়ার গড়াই নদী। আজ শুক্রবার দুপুরে কুমারখালী উপজেলার ঘোড়াই ঘাট এলাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকাবাইচ। নৌকার পাল্লার সঙ্গে উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে নদী
১০ মিনিট আগে
বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর এলাকায় রিকশা ও ভ্যানচালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগে পৌরসভার কর আদায়কারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আদমদীঘি থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার তাঁদের বগুড়া আদালতে পাঠানো হয়।
১৩ মিনিট আগে