
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যানের পৌর লাইসেন্স দেওয়ার কথা বলে চালক ও মালিকদের কাছ থেকে ৬০০ থেকে ৭০০ টাকা করে আদায়ের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে সাতটি অনুমোদনবিহীন লাইসেন্স, সাতটি মালিক লাইসেন্স বই ও নয়টি চালক লাইসেন্স বই জব্দ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সান্তাহার রেলওয়ে গেটের পশ্চিম পাশে বাঁধন কোন ফ্যাক্স দোকানের সামনে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার দুজন হলেন আদমদীঘি উপজেলার বড় টিকরী পৌতা গ্রামের মো. হাফিজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৭) এবং হলুদঘর গ্রামের মৃত আসতুল সরদারের ছেলে আলম হোসেন (৫৬)।
এ ঘটনায় সান্তাহার সাইলো রোড এলাকার বাসিন্দা বেলাল হোসেন খন্দকার (৫২) বাদী হয়ে আদমদীঘি থানায় এজাহার দায়ের করেন।
এজাহার সূত্রে জানা গেছে, বেলাল হোসেনের শ্বশুর ফারুক সরদার (৭০) ব্যাটারিচালিত ভ্যান চালান। ঘটনার সময় তিনি সান্তাহার রেলগেটের পশ্চিম পাশে অবস্থান করছিলেন। সেখানে রবিউল ইসলাম তাঁর ভ্যান আটকে পৌরসভার লাইসেন্সের কথা বলে ৭০০ টাকা দাবি করেন।
এজাহারে বলা হয়, টাকা না দিলে দড়ি দিয়ে বেঁধে রাখার ভয় দেখানো হয়। পরে বেলাল হোসেন ঘটনাস্থলে গিয়ে রবিউল ইসলামের কাছে টাকা আদায়ের বৈধতা ও প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান। এ সময় রবিউল ইসলাম তাঁকে ভয়ভীতি দেখান বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় পথচারীরা ঘটনাস্থলে জড়ো হয়ে লাইসেন্স সংগ্রহ ও টাকা আদায়ের বিষয়ে জানতে চাইলে রবিউল ইসলাম দাবি করেন, তিনি আলম হোসেনের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ করে অটোরিকশা ও ভ্যানের মালিক-চালকদেরকে সরবরাহ করেন।
স্থানীয়রা পরে রবিউল ইসলামকে আটক করে তাঁর সহযোগী আলম হোসেনকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ঘটনাস্থলে আসতে বলেন। আলম হোসেন ঘটনাস্থলে আসার পর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
বেলাল হোসেন সান্তাহার পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ রবিউল ইসলামের কাছ থেকে লাইসেন্স ও লাইসেন্স বইগুলো জব্দ করে এবং রবিউল ইসলাম ও আলম হোসেনকে হেফাজতে নেয়।
এজাহারে আরও বলা হয়, গ্রেপ্তার দুজন ও অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজন যোগসাজশে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যানের মালিক-চালকদের ভয়ভীতি দেখিয়ে টাকা করে আদায় করে আসছিলেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আজ দুপুরে তাঁদের বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।

১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চকে কেন্দ্র করে সিরাজগঞ্জের হাটিকুমরুলে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার দুপুরে গাড়িবহর পৌঁছানোর কথা। পথসভা ও জোহরের নামাজের বিরতির সময় নিরাপত্তায় জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের প্রায় ৫০০ সদস্য দায়িত্ব পালন করবেন।
১ মিনিট আগে
কদমতলি থানার উপপরিদর্শক (এসআই) মো. খালেকুজ্জামান জানান, খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে কদমতলির ওই বাসার দ্বিতীয় তলার কক্ষের তালা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহ খাটের নিচে গলা কাটা অবস্থায় বিছানার চাদর দিয়ে মোড়ানো ছিল। তিন মাস আগে জুয়েল ও ইয়ানুর স্বামী স্ত্রী পরিচয়ে ওই বাসা ভাড়া নেন।
৪ মিনিট আগে
যশোরের কেশবপুরে ১৪ বছর বয়সী দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীর বাল্যবিবাহের আয়োজন বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মেয়ের বাবাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
৬ মিনিট আগে
জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দী ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রায় এক কিলোমিটার দীর্ঘ জাতীয় ও দলীয় পতাকা রাস্তার পাশে মেলে ধরা হয়।
৯ মিনিট আগে